২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালবার্গকে অর্ধনগ্ন ছবি পাঠিয়েছেন বিবার 

মার্কিন অভিনেতা মার্ক ওয়ালবার্গ জানিয়েছেন, পপ তারকা জাস্টিন বিবার তাকে নিজের অর্ধ-নগ্ন ছবি পাঠিয়েছেন। আর এতে করে বিবার তাদের বন্ধুত্বের সীমা লঙ্ঘন করেছেন বলেই মনে করছেন তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 04:16 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

৪৪ বছর বয়সী ওয়ালবার্গ সম্প্রতি স্বীকার করেছেন বিবারের কাছ থেকে অর্ধ-নগ্ন ছবি পাওয়ার কথা। সেই সঙ্গে এও জানান, ২১ বছর বয়সী বিবারের পাঠানো ছবি দেখে হতভম্ভ হয়ে গিয়েছিলেন তিনি।

“বিবার আমাকে একটি বার্তা পাঠিয়েছিল যে, সে কেলভিন ক্লেইনের বিজ্ঞাপনে অংশ নিতে যাচ্ছে। আমার মনে হয়েছিল, বেশ তো। তারপর সে আমারকে একটা ছবি পাঠালো আর আমার মনে হলো তাকে বলি, দয়া করে অন্তর্বাস পরা অবস্থায় নিজের ছবি আমাকে পাঠিও না। এটা সীমা লঙ্ঘন করা হচ্ছে।”

ওয়ালবার্গ আরও বলেন, তিনি জানেন তাকে বিারের এই বিজ্ঞাপন দেখতে হতে পারে কিন্তু তিনি চেষ্টা করবেন বন্ধুকে অর্ধ-নগ্ন অবস্থায় দেখা থেকে বিরত থাকতে।

বিবার এই মুহূর্তে ব্যস্ত আছেন কেন্ডেল জেনারের সঙ্গে কেলভিন ক্লেইনের প্রচার অভিযানে। এর আগে এই একই ছবি নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন, ছবিতে তার দেহ ফটোশপের কারসাজিতে আকর্ষণীয় করে তোলার অভিযোগে।

বিবার অবশ্য এই অভিযোগ হেসেই উড়িয়ে দিয়েছেন। প্রমাণ হিসেবে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন নিজের আরেকটি ছবি, যেখানে লজ্জা নিবারণে কেবল একটি তোয়ালের সাহায্য নিয়েছেন তিনি। ছবিটির ক্যাপশন ছিল, “ফটোশপ এলওএল”।