রেকর্ড গড়লো 'জুরাসিক ওয়াল্ড'
যুক্তরাষ্ট্রের বক্স-অফিসে মুক্তি পেয়েই রেকর্ড গড়েছে 'জুরাসিক' সিরিজের নতুন সিনেমা 'জুরাসিক ওয়ার্ল্ড'।
যুক্তরাষ্ট্র এবং কানাডায় সবচেয়ে বেশি উদ্বোধনী আয়ের সিনেমার তালিকায় তৃতীয় স্থানটি এখন রয়েছে 'জুরাসিক ওয়ার্ল্ড'-এর দখলে। শুক্রবারে মুক্তি পেয়ে এক দিনেই সিনেমাটি আয় করে ৮ কোটি ২৮ লাখ ডলার।
ওদিকে ৬৬টি দেশে বীরদর্পে এগিয়ে যাচ্ছে ডাইনোসররা। বিশ্বব্যাপী বক্স অফিসে এখন এক নম্বরে আছে 'জুরাসিক ওয়ার্ল্ড', মুক্তির পর দুদিনে সংগ্রহ করেছে ১৩ কোটি ডলার।
হলিউড রিপোর্টার বলছে, ইতোমধ্যেই নির্মাণ ব্যায় তুলে নিয়েছে ১৫ কোটি ডলারে নির্মীত সিনেমাটি। এখনও পর্যন্ত সিনেমাটির মোট আয় ২১ কোটি ২৮ লাখ ডলাল।
যুক্তরাষ্ট্রের বক্স-অফিসের ইতিহাসে নতুন রেকর্ড করেছে 'জুরাসিক ওয়ার্ল্ড'। প্রথম তিন দিনের আয়ের তালিকায় 'আয়রন ম্যান থ্রি' (১৭ কোটি ৪১ লাখ ডলার) কে হটিয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছে 'জুরাসিক ওয়ার্ল্ড'।
'জুরাসিক ওয়ার্ল্ড'-এর রেকর্ডের খাতা কিন্তু এখানেই বন্ধ হচ্ছে না। বলা হচ্ছে, জুন মাসে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে ব্যবসাসফল সিনেমার খেতাবও জুটেছে এর ভাগ্যে।
ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছে 'জুরাসিক ওয়ার্ল্ড'। স্টিভেন স্পিলবার্গের 'জুরাসিক পার্ক' মুক্তির ২২ বছর পর ডাইনোসরের গর্জন শোনা গেছে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ২৭৩টি সিনেমা হলে।
'জুরাসিক ওয়ার্ল্ড' পরিচালনা করেছেন কেভিন ট্রেভরো। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্যাট, যিনি ডায়নোসরের প্রশিক্ষক হিসেবে কাজ করেন জুরাসিক ওয়ার্ল্ড পার্কে। এরই মধ্যে পার্কের ভেতর জিন প্রকৌশল ব্যবহার করে জন্ম দেয়া এক ডাইনোসর ছুটে যায়। এই ডাইনোসরকে পাকড়াও করার দায়িত্ব পড়ে প্রশিক্ষক এবং পার্কের ব্যবস্থাপকের উপর।
