২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সালমান, শাহরুখ অনেক বড় তারকা'

সালমান খানের পর এবার তিন খানের বন্ধুত্ব নিয়ে কথা বললেন আমির খান। বললেন, সালমান, শাহরুখ এবং তার মধ্যে কোনো সংখ্যার খেলা নেই।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 04:31 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

চলতি সপ্তাহের শুরুতে মাইক্রোব্লগিং সাইট টুইটারে সালমান নিজের ভক্তদের উদ্দেশ্যে টুইট করেন, "এসআরকে এবং আমির খান আমার বন্ধু।  চুলোয় যাক ১,২,৩। বোঝা গেল?'

সালমানের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় আমির বলেন, "দেখলেন তো, সবাইকে এরকম করেই ভালবাসেন সালমান। আমিও মন থেকে তাকে অনেক ভালবাসি। সত্যি বলছি, আমাদের মধ্যে ১,২,৩ নম্বরের কোন খেলা নেই। সালমান এবং শাহরুখ অনেক বড় তারকা।'

সাম্প্রতিক সময়ে ভক্তদের কিছু কর্মকাণ্ডে ক্ষুব্ধ হন সালমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন খানের ভক্তদের লড়াইয়ে মেতে ওঠার বিষয়টি নতুন নয়। তবে ভূয়া অ্যাকাউন্ট খুলে শাহরুখকে হয়রানি করার বিষয়টি মেনে নিতে পারেননি তিনি।  টুইট করে তিনি জানান, ভক্তরা এসব কর্মকাণ্ড বন্ধ না করলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজের নাম কাটিয়ে নেবেন।

অবশ্য বন্ধুর সঙ্গে এই একটি বিষয়ে একমত পোষণ করছেন না আমির।

"অনেক দিন ধরেই শুধু আমিই নই, শাহরুখ, সালমান, আক্শায় (কুমার), অজয়(দেবগন)...আমরা সবাই সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছি। দর্শক আমাদের কাজ পছন্দ করছে। সবচেয়ে বড় কথা হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ নানা সময় নানা কথা বলে, সে সব কথাকে গুরুত্ব না দেওয়াই ভাল।"