২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড়শ কোটির পথে ‘তানু ওয়েডস মানু রিটার্নস’

ব্লকবাস্টার হিটে পরিণত হওয়া ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ এবং যোয়া আখতারের নতুন সিনেমা ‘দল ধাড়াকনে দো’র কল্যাণে বেশ ভাল একটি সপ্তাহ কেটেছে হিন্দি সিনেমার বক্স-অফিসের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 02:05 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

মুক্তির তৃতীয় সপ্তাহ শেষে ১৩৬ কোটি রুপির বেশি আয় নিয়ে এখন দেড়শ কোটির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় ‘তানু ওয়েডস মানু রিটার্নস’। ওদিকে প্রথম সপ্তাহে ৫৬ কোটি রুপির বেশি আয় করে দারুণ ব্যবসারই ইঙ্গিত দিচ্ছে তারকাবহুল ‘দিল ধাড়াকনে দো’।

দ্বিতীয় সপ্তাহের তুলনায় তৃতীয় সপ্তাহে আয়ের গতি মন্থর হয়ে গেলেও বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন, চতুর্থ সপ্তাহেও ভাল ব্যবসা করবে কাঙ্গানা রানাওয়াত অভিনীত সিনেমাটি।

‘তানু ওয়েডস মানু ‍রিটটার্নস’-এর আয় নিয়ে তারান আদার্শ টুইট করেন, “ ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ (তৃতীয় সপ্তাহ) -এর আয়, শুক্রবারে দুই কোটি ৭০ লাখ, শনিবার ৪ কোটি ১৮ লাখ রুপি, রবিবার ৫ কোটি ৪০ লাখ রুপি, সোমবার ২ কোটি ১৫ লাক, মঙ্গরবার ২ কোটি, বুধবার ১ কোটি ৮৮ লাখ, বৃহস্পতিবার ১ কোটি ৬৫ লাখ রুপি। সব মিলিয়ে ১৩৬ কোটি ৬৯ লাখ রুপি।”

ওদিকে প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা, রানভির সিং, ফারহান আখতার এবং অনিল কাপুর অভিনীত ‘দিল ধাড়াকনে দো’ প্রথম সপ্তাহেই আয় করে নিয়েছে ৫৬ কোটি ১০ লাখ রুপি। তারান আদার্শের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এর মধ্যেই ঢুকে গেছে এটি।