২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আঁলিয়স ফ্রঁসেজে সংগীত উৎসব

ফেঁত-দো-লা মিউজিক বা বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ঢাকার আঁলিয়স ফ্রঁসেজ দুদিনব্যাপী সংগীত উৎসবের আয়োজন করেছে। শুক্রবার বিকাল ৫টায় শুরু হবে এ উৎসব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 01:14 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

আঁলিয়স ফ্রঁসেজের ইকোল-দো-মিউজিক ও ফরাসী ভাষার শিক্ষার্থীরা ছাড়াও বেশ কটি তরুণ ব্যান্ড দলও পারফর্ম করবে এ উৎসবে। একক ও দলীয় গানের পাশাপাশি থাকছে যন্ত্রসংগীত পরিবেশনাও।

শুক্রবার সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করবে তরুণ ব্যান্ড দলগুলো। বিকাল ৫টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ৯টা অবধি। আঁলিয়স ফ্রঁসেজ বলছে, সে দিনের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে গজল পরিবেশনা।

দ্বিতীয় দিন শনিবার আঁলিয়স ফ্রঁসেজ ঢাকার ফরাসি ভাষার ছাত্রছাত্রী এবং ইকোল-দ্য-মিউজিকের ছাত্রছাত্রীরা বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় পরিবেশন করবে একক ও দ্বৈতভাবে। যন্ত্রসংগীত পরিবেশনায় থাকছে পিয়ানো, গিটার ও বংশীবাদন।

১৯৮১ সালে তৎকালীন ফরাসি সংস্কৃতিমন্ত্রী ফেঁত-দো-লা মিউজিক উদযাপনের পরিকল্পনা করেন। এর পরের বছর থেকে বেশ ঘটা করেই উদযাপিত হতে শুরু করে বিশ্ব সংগীত দিবস। বিশ্বের একশ'রও বেশি দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

নানা রকম সংগীত সবার কাছে পৌঁছে দেওয়া, সংগীতের মাধ্যমে মানব বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে উন্মুক্ত পরিবেশে একের পর এক সংগীত পরিবেশনই হচ্ছে ফেঁত-দো-লা মিউজিকের মূল ধারণা।