২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার হলেন মিকা সিং

নিজের ৩৮তম জন্মদিনের একদিন পরই শ্রীঘরে যেত হল ভারতীয় গায়ক মিকা সিংকে। দিল্লীবাসী এক চিকিৎসককে পেটানোর দায়ে মামলা হয়েছিল বেশ আগেই। এবার তাকে প্রেপ্তার করেছে পুলিশ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 06:15 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

চক্ষু চিকিৎসক শ্রিকান্ত দাবি করেছেন দিল্লী অফথালমোলজিকাল সোসাইটির একটি তিন দিনের অনুষ্ঠানের অংশ হিসেবে ইন্দারপুরিতে আয়োজিত কনসার্টে মিকা সিং-এর হাতে লাঞ্ছনার শিকার হন তিনি। মিকা সিং-এর হাতে চড় খাওয়ার ফলে তার বাম কানে আভ্যন্তরীন ক্ষতি হয়েছে বলেও দাবী করেন তিনি।

এই অভিযোগে ইন্দারপুরি পুলিশ স্টেশনে চলতি বছরের ১২ এপ্রিল একটি মামলা দায়ের করেন তিনি। শ্রিকান্তকে মিকা সিং-এর চড় মারার একটি ভিডিও এর মধ্যেই অনলাইনে ভাইরাল হয়ে গেছে।