২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হলো কেইট মসকে

ব্রিটিশ সুপারমডেল কেইট মসকে সম্প্রতি অসংলগ্ন ব্যবহারের দায়ে নামিয়ে দেওয়া হয়েছে উড়োজাহাজ থেকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 04:35 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

রবিবার ইজি জেট-এর একটি ফ্লাইটে তুরস্ক থেকে ব্রিটেনে ফিরছিলেন কেইট মস। সেখানেই অসংলগ্ন ব্যবহারের দায়ে কেইট মসকে উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়ার জন্য পুলিশ ডাকে কর্তৃপক্ষ। অবশ্য এ ব্যাপারে তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। আর সে কারণেই পুলিশি পাহাড়ায় তাকে নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু গ্রেপ্তার করা হয়নি।

ব্রেডফোর্ড শায়ার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, “যাত্রী সম্পর্কে অভিযোগ এসেছে, ফ্লাইটে তিনি অসংলগ্ন ব্যবহার করছিলেন। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং তাকে নিয়ে আসেন। তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তাকে গ্রেপ্তারও করা হয়নি।”

ইজি জেট এর পক্ষ থেকে বলা হয়, “ইজি জেট অসংলগ্ন ব্যাবহার সহ্য করে না এবং সব সময়ই এ ধরনের ঘটনা ঘটলে কর্তৃপক্ষকে জানায়।”

রয়টার্সের তরফ থেকে এই মডেল এবং তার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।