২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে 'পিকে'র আয়ের রেকর্ড 

হিন্দি সিনেমার ইতিহাসে নতুন এক রেকর্ড গড়ল আমির খানের 'পিকে'। মাত্র ১৬ দিনে সিনেমাটি আয় করেছে ১০০ কোটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 04:17 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

চীনা বক্স-অফিসে শত কোটি ডলার উপার্জনকারী প্রথম ভারতীয় সিনেমা হওয়ার রেকর্ড গড়েছে ‘পিকে’। বক্স-অফিস বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানান  ১০১ কোটি ৮১ লাখ রুপি আয় করেছে 'পিকে'।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমাটিকে এখন বলা হচ্ছে চীনের বক্স-অফিসে সর্বকালের ব্লকবাস্টার হিট সিনেমা।

এ বিষয়ে হিরানির ভাষ্য, “চীনে ৪ হাজার ৬০০ টি হলে আমরা মুক্তি দিয়েছিলাম 'পিকে', চীনের বাজার এখন যুক্তরাষ্ট্রের মতোই বিশাল। কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি 'পিকে' এতোটা ভাল লাগবে চীনা দর্শকদের।”

'পিকে'র সাফল্যে নিয়ে চীনের এক ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমস বলছে, ভারতীয়দের কাছ থেকে কমেডি সিনেমা নির্মাণের কৌশল শিখতে পারে চীন। 

গণমাধ্যমটি আরও জানায়, চীনা দর্শকের মনে বিশেষ স্থান অর্জন করেছেন রাজকুমার হিরানি। ২০০৯ সালে মুক্তি পাওয়া তার সিনেমা 'থ্রি ইডিয়টস'ও সাড়া ফেলে দিয়েছিল চীনা বক্স-অফিসে।

আমির খানের সঙ্গে 'পিকে'তে অভিনয় করেছেন আনুশকা শর্মা এবং সুশান্ত সিং রাজপুত। সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে ২০১৪ সালের ১৯ ডিসেম্বর। ভারতের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হওয়ার পাশাপাশি বিশ্বের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় ৭০তম স্থান অর্জন করে 'পিকে'।