অভিনয় শিখছেন আমাল
ব্রিটিশ আইনজীবি আমাল আমালুদ্দিন সম্প্রতি ভর্তি হয়েছেন অভিনয় শেখার ক্লাসে। স্বামী জর্জ ক্লুনির একটি সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করার জন্যই এই তোড়জোড়।
এ ব্যাপারে সূত্র জানিয়েছে, “জর্জ অনেকদিন আগে আগে তাকে জিজ্ঞেস করেছিলেন, কোনো সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়ে আমাল তার পরিবারকে আনন্দ দিতে চান কি না। আমাল কোনো কাজে আগে থেকে গবেষণা না করে হাত দেন না। আর তাই এখন প্রতি সপ্তাহে তিনি শিক্ষক
রেখে অভিনয়ের ক্লাস করছেন এবং প্রতি মুহুর্ত উপভোগ করছেন।”
এমনিতে আমালের আইনের জগৎ থেকে রূপালি দুনিয়ায় প্রবেশের কোন ইচ্ছা না থাকলেও অতিথি চরিত্রে অভিনয়ের বিষয়টি তার মনে ধরেছে।
সূত্রটি আরও জানায়, “তিনি কখনও পেশা বদল করেননি। কিন্তু জর্জের কর্মক্ষেত্র তাকে অবশ্যই উৎসাহিত করেছে এবং তার মনে হচ্ছে এখানে অংশ নেওয়াটা মজার কিছু হবে।”
