২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেইটলিনকে 'বৈজ্ঞানিক প্রকল্প' বললেন স্নুপ ডগ

কিম কারদাশিয়ানের লিঙ্গান্তরিত সৎ বাবা কেইটলিন জেনারকে নিয়ে গণমাধ্যমে বেশি মাতামাতি বলে মনে করছেন মার্কিন র‍্যাপার স্নুপ ডগ। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 05:46 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

ইন্সটাগ্রামে সহকর্মী শিল্পী একনের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "এগিয়ে চলো একন! তিনি ৬০ কোটি আফ্রিকানকে বিদ্যুৎ সরবরাহ করার উদ্যোগ নিয়েছেন। আমার খুবই খারাপ লাগছে এই ভেবে যে, একনের খবরটি কোনো গণমাধ্যমের চোখে পড়েনি, বরং ব্রুস জেনার তার 'বৈজ্ঞানিক প্রকল্প'-এ কতটা সফল হলেন তা নিয়ে মেতে আছে সবাই।"

জুনের শুরুতে লিঙ্গান্তরিত হওয়ার প্রক্রিয়া শেষ করেন সাবেক অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ এবং 'কিপিং আপ উইথ কারদাশিয়ান্স' খ্যাত ব্রুস জেনার। সম্প্রতি তিনি নিজের নাম বদলে রাখেন কেইটলিন জেনার। টুইট করে কেইটলিনকে সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট ওবামাও।

মার্কিন সাময়িকী ভ্যারাইটির জুন ইস্যুতে প্রচ্ছদকন্যা হয়েছেন কেইটলিন। এছাড়া শিগগিরই তাকে নিয়ে একটি রিয়ালিটি শো শুরু করতে যাচ্ছে ই! এন্টারটেইনমেন্ট চ্যানেল।