২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানির সিনেমা আবার আটকে দিল সেন্সর বোর্ড

সানি লিওনির নতুন সিনেমা 'মাস্তিজাদে'র হয়তো মুক্তির আলো দেখা হবে না। দ্বিতীয়বারের মতো সিনেমাটিকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের সেন্সর বোর্ড।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 04:06 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

ইন্ডিয়া টাইমস বলছে, সেক্স-কমেডি ধাঁচের সিনেমাটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তোলা হয়েছে। বলা হচ্ছে, এই সিনেমার বেশিরভাগ দৃশ্য এবং সংলাপ ভারতীয় দর্শকের সামনে প্রদর্শনের যোগ্য নয়।

মে মাসে মুক্ত পাওয়ার কথা থাকলেও অশ্লীলতার কারণে ‘মাস্তিজাদে’কে ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ডের প্রাথমিক কমিটি। এরপর পুনর্বিবেচনা কমিটিও 'মাস্তিজাদে'কে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়।

সিনেমাটি থেকে বেশ কিছু সংলাপ এবং দৃশ্য বাদ দিতে বলছে সেন্সর বোর্ড। কিন্তু সিনেমাটির নির্মাতারা বলছেন সেগুলো বাদ দিলে সিনেমাটির কাহিনি বুঝতে পারবেন না দর্শক।

ওদিকে আরও শোনা গেছে, 'মাস্তিজাদে' যেন কখনোই প্রদর্শিত না হয় এমন দাবী জানিয়েছেন সেন্সর বোর্ডের কয়েকজন নারী কর্মকর্তা। তাদের অভিযোগ, এই সিনেমাতে নারীদের হেয় করা হয়েছে। এমনকি পূর্ণবয়স্ক সনদ দিয়েও সিনেমাটি মুক্তি দিতে রাজি হননি বোর্ডের সদস্যরা।  

শোনা যাচ্ছে, এবার আপিল বিভাগের দারস্থ হবেন 'মাস্তিজাদে'র নির্মাতারা।

'মাস্তি' সিরিজ খ্যাত পরিচালক মিলাপ জাভেরি নির্মিত নতুন এই সিনেমাতে সানির বিপরীতে অভিনয় করেছেন