২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলফি তোলায় বিশ্ব চ্যাম্পিয়ন ডোয়েইন জনসন

রেসলিং রিং-এ চ্যাম্পিয়নের খেতাব জিতেছেন বহুবারই। রেসলার ও অভিনেতা ডোয়াইন ‘দ্য রক’ জনসন এবার অর্জন করে নিয়েছেন সেলফি তোলায় বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব। নিজের নতুন সিনেমা ‘সান আন্ড্রিয়াস’-এর মুক্তি উপলক্ষ্যে তিন মিনিটে সর্বোচ্চ সংখ্যক সেলফি তুলে আগের সব রেকর্ড ভেঙে দেন তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2015, 04:57 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

যুক্তরাজ্যে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জনসন বলেন, “আপনাদেরকে বলতে চাই, আমি কিন্তু নিজেকে সেলফি তোলার রাজা মনে করি। এবং লন্ডনে আমি এই রেকর্ডটি ভাঙবো।”

রেকর্ড ভাঙার পরপরই সনদ হাতে আরেকটি সেলফি তুলে জয় উদযাপন করেন ডোয়াইন। তিনি বলেন, “আমার চোয়াল ব্যাথা করছে, কিন্তু আশা করছি আমি রেকর্ডটি ভাঙতে পেরেছি।”

ইন্সটাগ্রামে খবরটি প্রকাশ করে জনসন লেখেন, “এই মাত্র আমরা সবচেয়ে বেশি সেলফি তোলার নতুন গিনেস রেকর্ড গড়েছি। (হ্যাঁ, সেলফি তোলাও বিশ্ব রেকর্ড আছে, এবং এটি ভাঙতে আপনার বাহুকে অনেক পরিশ্রম করতে হবে) লন্ডনে ‘সান আন্ড্রিয়াস’-এর প্রিমিয়ার এবং নতুন করে রেকর্ড গড়া-এর সব কিছুই এক রাতে!”