২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ভারতীয় টিভির ‘বা’

দীর্ঘদিন ধরে ভারতের ছোট পর্দার প্রিয় ‘বা’ (দাদি) ছিলেন তিনি; ‘কিউকি সাস ভি কাভি বহু থি’র সেই স্নেহময়ী প্রৌঢ়া সুধা শিভপুরি আর নেই। বুধবার সকালে বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে টিভির অভিনয়শিল্পীদের মধ্যে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 04:19 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

মুম্বাইয়ের পূর্ব আন্ধেরির একটি হাসপাতালে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

সুধার দীর্ঘদিনের সহকর্মী রনিত রয়, কেতকি দেভ, হিতেন তেজওয়ানির মতো তারকারা শোক প্রকাশ করেন তার মৃত্যুতে।

‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’র অন্যতম চরিত্র মিহির-এর রূপদানকারী রনিত রয় বলেন, “আমি সবসময় তাকে মনে রাখবো আমাদের মিষ্টি বা হিসেবে। তার মৃত্যুতে আমি শোকাহত এবং তার পরিবারের জন্য রইল আমার স্বান্তনা। আমি এটা ভেবে খুশি যে, অবশেষে তার আত্মা নির্বাণ লাভ করেছে। তার আত্মা এবং পরিবারের জন্য প্রার্থনা।”

ছোট পর্দায় সুধার পুত্রবধুর ভূমিকায় অভিনয় করা কেতকি বলেন, “তিনি দারুন একজন মানুষ ছিলেন। আমরা তার পর্দার পরিবার ছিরাম, কিন্তু তিনি আমাদের সত্যিকারের পরিবারের মতোই ভাবতেন। আমরা সবসময়ই তার অভাববোধ করবো। সুধাজি, আপনাকে ভালোবাসি।”

‘কিউকি সাস ভি কাভি বহু থি’-এর আরেক প্রধান অভিনেতা হিতেন তেজওয়ানি বলেন, “তিনি সুস্থ হয়ে উঠছিলেন, আর এর মধ্যেই হঠাৎ সকালে ঘুম থেকে উঠে আমরা তার মৃত্যুর খবর শুনলাম। তার পরিবারের সদস্যরা বলেছেন, ঘুমের মধ্যে মৃত্যু হওয়ায় তিনি কোনো যন্ত্রণা অনুভব করেননি। তিনি সবসময় আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন।”

হিতেন আরও বলেন, সুধা শিভপুরির জন্যই শুটিং-এর পরিবেশ তাদের জন্য অনেক সহজ হয়ে উঠতো।

“তার সঙ্গে কাজ করতে পারাটা ছিল চমৎকার এক সুযোগ। তিনি আমাকে আরও সহজ করে তুলেছিলেন এবং সেটে তিনি থাকতেন অনেকটা বাচ্চাদের মতো। দুষ্টুমিতে ভরপুর, প্রাণোচ্ছ্বল এবং হাশিখুশি। সবাই মিলে আমরা অনেক মজা করতাম। তার আত্মা যেন শান্তিতে ঘুমায়।”

১৯৭৭ সালে ‘সোয়ামি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করা সুধা এরপর ক্যারিযার গড়েছেন মঞ্চ, টিভি সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করে।

মঞ্চের সঙ্গে জড়িত সুধা বিয়ে করেন অভিনেতা ওম শিভপুরিকে। ১৯৯০ সালে মৃত্যু বরণ করেন ওম। তার দুই ছেলেমেয়ের মধ্যে রিতু শিভপুরিও একজন অভিনেত্রী।