২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের সম্পর্ক ব্যাখ্যাতীত’

তাদের দুজনের নাম একসঙ্গে এলেই খবর তৈরি হয়। সম্পর্কে জড়িয়ে যেমন শিরোনাম হয়েছেন, তেমনি হয়েছেন সম্পর্ক ভাঙ্গার পরও। কথা হচ্ছে ভারতীয় অভিনয়শিল্পী দিপিকা পাড়ুকোন ও রানবির কাপুরকে নিয়ে। আর দিপিকা বলছেন, রানবিরের সঙ্গে তার সম্পর্কের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 04:13 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

এক বছর প্রেম করেই আলাদা পথে হেঁটেছেন দুজন। তবে পর্দায় তাদের প্রেম চলেছে আগের মতোই। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র পর আবার পর্দায় ফিরছেন রানবির-দিপিকা জুটি।

দিপিকা বলেন, “ আমরা নিজেদের জীবন নিয়ে যতোই এগিয়ে যাই কিংবা আমরা মানুষকে যতোই বলি যে আমরা পরস্পরের সঙ্গে কাজ করতে স্বস্তি বোধ করি, প্রশ্ন উঠবেই। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে সবসময়ই একটা বিশেষ সমীকরণ ছিল এবং থাকবে। এমন একটা কিছু যা অনেক শব্দ দিয়ে ব্যাখ্যা করা কিংবা বর্ণনা দেওয়া সম্ভব নয়।”

দিপিকা আরও বলেন, তাদের সেই বিশেষ সমীকরণের উদাহারণ ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ - যেখানে তাদের জুটি দর্শকদের কাছে খুবই সমাদৃত হয়েছে। আর তার দু বছরেরও কম সময়ের মধ্যে তারা ‘তামাশা’ সিনেমার কাজও শেষ করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুটিং শেষ হয়েছে নির্মাতা ইমতিয়াজ আলী পরিচালিত রোমান্টিক ড্রামা ‘তামাশা’র। সিনেমাটি মুক্তি পাবে নভেম্বরে।