২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানবিরের হ্যাঁ, ক্যাটরিনার না

কিছু দিন আগে ভারতীয় অভিনেতা রানবির কাপুর নিজেই জানিয়েছিলেন, আগামী বছর প্রেমিকা ক্যাটরিনা কাইফকে বিয়ে করছেন তিনি। কিন্তু ক্যাট বলছেন, এমন কোনো পরিকল্পনাই নেই তার।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 07:03 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

ক্যাটরিনার মুখপাত্র সম্প্রতি জানান, বিয়ের তারিখ নিয়ে যে খবরগুলো ছাপা হয়েছে, সেগুলোতে কোনো সত্যতা নেই। এ ধরনের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই ক্যাটের।

যদিও খোদ রানবিরই এক সাক্ষাৎকারে বলেন, “এ বছর আমার প্রচুর কাজের চাপ। ক্যাটরিনারও তাই। এবছর তো নে হয় সময় বের করতে পারবো না। পরের বছরের শেষের দিকে বিয়ে করবো ভাবছি। এখনও অবধি সেটাই আমার আর ওর (ক্যাটরিনা কাইফ) প্ল্যান।”

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটতে এখন ফ‍্রান্সে ক্যাটরিনা। এ বছর রানবিরের বিপরীতে অনুরাগ বসুর 'জাগ্গা জাসুস' এবং আদিত্য রয় কাপুরের বিপরীতে অভিষেক কাপুরের 'ফিতুর' সিনেমায় দেখা যাবে তাকে।

আগামী বছর বিয়ে করছেন রানবির-ক্যাট