বিয়ের পিঁড়িতে বসছেন পেন-থেরন
১৮ মাস প্রেম করার পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারকা জুটি শন পেন-শার্লিজ থেরন। শোনা যাচ্ছে নিজের ৪০তম জন্মদিনেই এই শুভকাজ সেরে ফেলতে চান থেরন।
আর সেই বিশেষ দিনটি হল ৭ অগাস্ট। এক সূত্র বলছে, অগাস্টের প্রথম সপ্তাহে থেরনের জন্মভূমি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে পাড়ি জমাবেন এই জুটি। বিয়েটা হবে সেখানেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে থেরন বলেছিলেন ক্যারিয়ারের চেয়ে প্রেমিক পেনকেই বেশি গুরুত্ব দেন তিনি। "এমন অনেক সময় গেছে যখন আমি তার প্রতি অবিচার করেছি, আবার অনেক সময় তিনিও আমার উপর অবিচার করেছেন।
কিন্তু এখন আমি বুঝতে পারি, যত সমস্যা হোক না কেন সবচেয়ে জরুরি হল নিজের সম্পর্ক।" ২০১৪ সালের শুরু থেকে প্রেম করছেন শন পেন এবং শার্লিজ থেরন।
