২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’-এর প্রথম ঝলক

জ্যাক স্নাইডারের নতুন সিনেমা ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ নিয়ে জল্পনা কল্পনা চলছে বহুদিন ধরেই। অবশেষে প্রকাশিত সিনেমাটির প্রথম টিজার ট্রেইলার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2015, 06:59 PM

Updated : 25 Apr 2022, 01:15 PM

২১ সেকেন্ডের টিজারটিতে দর্শকরা সুযোগ পাবেন সিনেমার দুই সুপারহিরো সুপারম্যান এবং ব্যাটম্যানকে এক ঝলক দেখার। সিনেমাটির অফিশিয়াল ওয়েবসাইট বলছে মূল ট্রেইলারটি ছাড়া হবে চলতি মাসের ২০ তারিখেই। এমনকি যুক্তরাষ্ট্রের আইম্যাক্স থিয়েটারগুলোতে দেখা যাবে ট্রেইলারের সঙ্গে জ্যাক স্নাইডারের একটি বিশেষ ভূমিকাও।

এর আগে টুইটারেই ব্যাটস্যুট এবং ব্যাটমোবিলের ছবি প্রকাশ করে অনলাইনে হৈ চৈ ফেলে দিয়েছিলেন জ্যাক স্নাইডার।

জ্যাক স্নাইডারের ২০১৩ সালের সুপারম্যান রিবুট সিনেমা ‘ম্যান অফ স্টিল’-এরই সিকুয়েল হতে যাচ্ছে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’। সিনেমাটিতে সুপারম্যানের চরিত্রে হেনরি ক্যাভিলের পাশপাশি ব্যাটম্যানের চরিত্রে প্রথমবারের মতো দেখা যাবে বেন অ্যাফ্লেককে। এছাড়াও ওয়ান্ডার ওম্যানের চরিত্রে গ্যাল গেডট এবং সুপারভিলেইন লেক্স লুথারের চরিত্রে দেখা যাবে জেসি আইজেনবার্গকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এমি অ্যাডামস, লরেন্স ফিশবার্ন এবং ডিয়ানে লেইন। সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালের ২৫ মার্চ।

ট্রেইলারের টুইটার লিঙ্ক