২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসেই আসছে ‘আহারে’

তরুণ সংগীতশিল্পী মিনার রহমানের তৃতীয় অ্যালবাম ‘আহারে’র জন্য অপেক্ষার পালা শেষ হচ্ছে। মে মাসে প্রকাশিত হতে পারে অ্যালবামটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চিন্তামন ‍তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 03:28 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

তিনি গ্লিটজকে জানান, গত বছরের ঈদের মৌসুমে প্রকাশের পরিকল্পনা নিয়ে অ্যালবামের কাজ শুরু হয়। কিন্তু বারবার পিছিয়ে যেতে হয়েছে নানা কারনে।

“চুড়ান্তভাবে কোনো তারিখ বলা সম্ভব না, তবে এবারের মে মাসে ব্যাপক আয়োজনের মাধ্যমে অ্যালবামটি প্রকাশিত হবে।”

অডিও প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জিসিরিজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, অ্যালবামটি তারা পহেলা বৈশাখে বাজারে ছাড়বে। 

মিনার বলেন, ১০ এপ্রিল প্রকাশনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু পরে তা বাতিল করা হয়।

এর আগে মিনার জানিয়েছিলেন, অ্যালবামটি এবছরের ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বাজারে আনার কথা ভাবছেন তিনি।

২০০৮ সালে ‘ডানপিটে’ এবং ২০১১ সালে ‘আড়ি’ নামে দুটি অ্যালবাম প্রকাশিত হয়েছে মিনারের। আগের দুটির মতোই এবারের অ্যালবামটিও জি-সিরিজের লেবেলেই প্রকাশিত হবে।

অ্যালবামটিতে ‘আহারে’, ‘অপেক্ষা’, ‘আসবো তোমার কাছে’, ‘অবিচার’, ‘তুমি কোথায় আছো আমি কোথায়’ ইত্যাদি শিরোনামে আটটি গান থাকছে। সব কটি গানের কথা ও সুর মিনারের। সংগীতায়োজন করেছেন বাদল। দুটি গানে থাকছে তাহসান খানের কণ্ঠ। ‘লিলুয়া বাতাসে’ গানটির রিমেইকও থাকছে অ্যালবামটিতে।