২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভ্যাম্পায়ার ডায়রিজ' ছাড়ছেন নিনা ডভরেভ

ছয় সিজনে কাজ করার পর এবার মার্কিন টিভি সিরিজ 'দ্য ভ্যাম্পায়ার ডায়রিজ' ছাড়ছেন নিনা ডভরেভ। জানালেন, জীবনের 'নতুন অধ্যায়' শুরু করতে চান এবার তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 06:57 PM

Updated : 26 Jul 2022, 11:58 AM

ডভরেভের প্রস্থানের গুঞ্জন শোনা যাচ্ছিল আগে থেকেই । বিবিস বলছে, সম্প্রতি সিরিজের সব কলাকুশলীকে নিয়ে জর্জিয়া ভ্রমণের এক ছবি পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে লেখা ছিল '#নিনা তোমাকে আমরা মিস করবো'।

এর কিছু দিন পরই ইন্সটাগ্রামে সিরিজ ছাড়ার ঘোষণা দেন ডভরেভ। তিনি জানান, ঐ দিনের আয়োজনটি ছিল তার বিদায় সংবর্ধনা।

আধিভৌতিক রোমান্স সিরিজ 'দ্য ভ্যাম্পায়ার ডায়রিজ'- এর অন্যতম প্রধান চরিত্র এলেনা গিলবার্টের ভূমিকায় দেখা গেছে বুলগেরিয়ার অভিনেত্রী ডভরেভকে। ছয় বছরেরও বেশি সময় ধরে এই সিরিজে কাজ করেছেন তিনি।

'দ্য ভ্যাম্পায়ার ডায়রিজ'- এর সেটেই ডভরেভ প্রেমের সম্পর্কে জড়ান সহশিল্পী ইয়ান সমারহেল্ডারের সঙ্গে। মার্কিন টিভি জগতের অন্যতম জনপ্রিয় এই জুটির সম্পর্ক ভাঙ্গে এখানেই।

অবশ্য হলিউড রিপোর্টার বলছে, এলেনার চরিত্রটি ছাড়াই কাহিনি এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন নির্মাতারা। 

চলতি বছরের ১৪ মে প্রচারিত হবে সিরিজটির ষষ্ঠ সিজনের চূড়ান্ত পর্ব। আর এই সিজনের মাধ্যমেই শেষ হবে ডভরেভের চরিত্র।