২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ফর্সা নায়িকা দেখতে চায় দর্শক'

গায়ের রঙ ফর্সা না হলে রূপালী পর্দায় জনপ্রিয়তা পাওয়া দুষ্কর বলে মনে করেন অভিনেত্রী ভারতের ছোট পর্দার অভিনেত্রী শোয়েতা তিওয়ারি। জানালেন, শ্যাম বর্ণের অভিনেত্রীদের কদর এখনও অনেক কম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 03:31 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে শোয়েতা বলেন, "যারা সিনেমা দেখতে আসেন, তারা মূলত ফর্সা অভিনেত্রীদেরকেই পর্দায় দেখতে চান। শ্যামলা কিংবা কালো অভিনেত্রীদের তারা পছন্দ করেন না। এই বদ্ধমূল ধারণাটি পাল্টানো জরুরি।"

'কাসৌটি জিন্দেগি কি' সিরিয়ালের এই অভিনেত্রী আরও বলেন, "ভারতীয়দের ধারণা শুধু ফর্সা মেয়েরাই সুন্দর। যেসব মেয়েরা তা নয়, তারা যতই গুণী হোক না কেন, তাদের কদর নেই।"

১৯৭৮ সালের সিনেমা 'সাত্যাম শিভাম সুন্দারাম'- এর নজির টেনে শোয়েতা বলেন, হিন্দি সিনেমায় বার বার অভিনেত্রীদের নারীর অন্তনর্িহিত সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কিন্তু বেশিরভাগ দর্শকই এসব দেখতে পছন্দ করেন না।

বিগ বস ফোরের এই বিজয়ী এখন অভিনয় করছেন অ্যান্ডটিভিতে চলতে থাকা সিরিয়াল 'বেগুসারাই'-এ ।