২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পুরুষকে দমিয়ে রাখা নারীর ক্ষমতায়ন নয়'

সোনাক্শি সিনহার পর এবার নারীর ক্ষমতায়ন বিষয়ে নিজের মত জানালেন আরেক ভারতীয় অভিনেত্রী কাঙ্গানা রানাওয়াত। বরাবরই নারী অভিনয়শিল্পীদের স্বতন্ত্র অবস্থান নিয়ে সরব কাঙ্গানা বললেন, নারীর ক্ষমতায়ন মানে লিঙ্গবৈষম্য নয়। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 07:57 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

কাঙ্গানা বলেন, "নারী ক্ষমতায়ন মানে এই নয় যে পুরুষকে দমিয়ে রাখতে হবে, তাহলে পুরুষের ক্ষমতায়ন করতে লাগবে আরও ২০ বছর। নারীর ক্ষমতায়নের অর্থ হলো মানসিক উন্নয়ন, মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। এর মানে এই নয় যে আপনাকে যে কোনো একটি লিঙ্গের পক্ষ নিতে হবে।"

দিপিকা পাড়ুকোনের বয়ানে নারীর ক্ষমতায়ন সংক্রান্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাই চয়েস’ মুক্তি পাওয়ার পর থেকেই অনলাইনে ঝড় উঠেছে। চলচ্চিত্রটির বক্তব্য অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হয়নি।

‘ককটেইল’ খ্যাত নির্মাতা হোমি আদাজানিয়া পরচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির এক পর্যায়ে দিপিকার মুখে শোনা যায়, “আমার সিদ্ধান্ত, আমি বিয়ে করবো কি করবো না। বিয়ের আগে যৌন সম্পর্কে জড়াবো নাকি বিয়ের পরে, নাকি বিয়ের বাইরে গিয়ে জড়াবো। নাকি জড়াবো না। এটা আমার সিদ্ধান্ত।”

সম্প্রতি সোনাকশি সিনহা বলেন, বিয়ের বাইরে যৌন সম্পর্কে জড়ানোর স্বাধীনতা নারীর ক্ষমতায়নকে তুলে ধরে না।

ওদিকে ‘মাই চয়েস’ এখনও না দেখলেও দিপিকার উদ্যোগকে সমর্থন জানিয়েছেন 'কুইন' অভিনেত্রী। তিনি বলেন,"আমি খুশি যে সবাই নিজের মতো করে অবদান রাখছে। প্রত্যেকের নিজস্ব প্রত্যাশা থাকতে পারে, তবে তাদের উদ্যোগের প্রশংসা করা উচিৎ।"

পুরনো খবর:

'বিয়ের বাইরে সহবাস নারীর ক্ষমতায়ন নয়'
‘আমার শরীর, আমার মন, আমার সিদ্ধান্ত’