ঢাকায় আসছেন সুনিধি
আবারও ঢাকায় আসছেন ভারতীয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। ১৭ এপ্রিল একটি কনসার্টে অংশ নেবেন তিনি।
সাম্প্রতিক কয়েক বছরে বেশ কয়েকবার ঢাকায় এসেছেন সুনীধি। আয়োজক প্রতিষ্ঠান মিউজিক হলের প্রধান নির্বাহী আশীষ কুমার বিশ্বাস জানালেন, ঢাকার মোহম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ, ঢাকার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানালেন, কনসার্ট শুরু হবে বিকালে। সুনিধি মঞ্চে উঠবেন সন্ধ্যায়। দুই ঘণ্টারও বেশি সময় গাইবেন তিনি।
মঞ্চে আরও দেখা যাবে পাওয়ার ভয়েস খ্যাত সজল, ক্লোজআপ ওয়ান খ্যাত বাবু এবং জান্নাত ও কেয়াকে।
কনসার্টে গান শোনার জন্য শ্রোতারা কিনতে পারেন দশ হাজার টাকা, পাঁচ হাজার টাকা, তিন হাজার টাকা ও দুই হাজার টাকা মূল্যের টিকিট।
ইএক্সপিও ইন্টারন্যাশনাল লিমিটেড ও ইজি টিকেট বিডি - এই ওয়েবসাইট দুটির মাধ্যমে অনলাইনে টিকেট অর্ডার করা যাবে। এছাড়া ০১৬১১২২৩৯৭৬, ০১৭১৭০৩৮৪৪১ - এই নাম্বার দুটিতে ফোন করে টিকেট নিশ্চিত করা যাবে বলেও জানান আশীষ।
বলিউডের তরুণ প্লেব্যাকশিল্পীদের কাতারে অন্যতম সুনিধি। হিন্দি গানের জন্য পরিচিত হলে বাংলা, ইংরেজিসহ ভারতীয় নানা আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন।
