বাঙালি অভিনেত্রীর বিয়েতে বচ্চন পরিবার
বাঙালি অভিনেত্রী তিলোত্তমা সোম গাঁটছড়া বাধলেন জয়া বচ্চনের বোনের ছেলে কুনালের সঙ্গে। আর এই বিয়েতে হাজির ছিল গোটা বচ্চন পরিবার।
ভাগ্নের বিয়েতে জয়াতো ছিলেনই, সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং পৌত্রী আরাধিয়া বচ্চনও। আরও ছিলেন মেয়ে শোয়েতা নন্দা। তবে ভারতের বাইরে থাকায় বিয়েতে অংশ নিতে পারেননি অমিতাভ বচ্চন।
কলকাতার মেয়ে তিলোত্তমা সোম তার অভিনয়জীবন শুরু করেন মঞ্চে। এরপর তাকে দেখা গেছে মিরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’ এবং দিবাকর ব্যানার্জীর ‘সাংহাই’ সিনেমায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতীয় নির্মাতা মৃত্যুঞ্জয় দেবব্রতর ‘চিলড্রেন অফ ওয়ার’ (বাংলাদেশে যা মুক্তি পায় ‘যুদ্ধশিশু’ নামে) সিনেমায় পাকিস্তানি সেনা ক্যাম্পে আটক এক নারী মুক্তিযোদ্ধার ভূমিকায় ।অনবদ্য অভিনয় করেন তিনি।
সম্প্রতি তাকে দেখা গেছে পাঞ্জাবী সিনেমা 'কিসা'য়।
