২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেটি পেরির ফোন নম্বর অনলাইনে!

মার্কিন পপ তারকা কেটি পেরি সম্প্রতি ভুল করে নিজের ফোন নাম্বার প্রকাশ করে ফেলেন একটি ভিডিওর মাধ্যমে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 02:34 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

মাইক্রোব্লগিংসাইট টুইটার এবং ইমেইজ শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে বুধবার নিজের কুকুর বাটার্সের একটি ভিডিও পোস্ট করেন পেরি। তখনও তিনি জানতেন না, বাটার্সের কলার-ট্যাগে পরিস্কারভাবে দেখা যাচ্ছিল তার ব্যাক্তিগত ফোন নাম্বারটি।

আরেক পপ তারকা রিহানার নতুন গান ‘বিচ বেটার হ্যাভ মাই মানি’র অনুকরণে ভিডিওটির শিরোনাম পেরি দিয়েছিলেন, ‘বিচ বেটার হ্যাভ মাই মানি ইফ বিচ ওয়ান্টস সসেজেস’। কিন্তু ভিডিওটির মাধ্যমে পেরির ফোন নম্বর ছড়িয়ে পড়ায় বিপাকে পড়ে যান তিনি।

কেটি পেরির ভক্তদের বড় এক অংশ সঙ্গে সঙ্গেই তাকে ফোন করার চেষ্টা করে। এক লাখেরও বেশি কল গ্রহণের পর পেরি দ্রুত ভিডিওটি অনলাইন থেকে সরিয়ে ফেলেন। এরপর নিজের নাম্বারও বদলে ফেলেন তিনি।