২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানবির-আনুশকার চুমুকাহিনি

রানবির কাপুর ও আনুশকা শর্মা অভিনীত নতুন সিনেমা ‘বম্বে ভেলভেট’ শুটিং শুরুর আগে থেকেই নানা আলোচনার জন্ম দিয়ে আসছে। এ বছর মুক্তি পেতে যাওয়া সিনেমাটি আরও একবার আলোচনায় এসেছে চুমুর কারণে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 06:04 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

অনুরাগ কাশ্যাপ পরিচালিত এ সিনেমা মূলত একটি প্রেমকাহিনি। আর এ সিনেমায় রানবির ও আনুশকাকে সাতবার চুমু খেতে দেখা যাবে।

সিনেমায় রানবিরের চরিত্র জনি বলরাজ নামের এক গুণ্ডার, পরবর্তীতে যে গ্যাংস্টার হয়ে ওঠে। আর আনুশকা অভিনয় করেছেন জ্যাজশিল্পী রোজির ভূমিকায়, সাধারণ এক গায়িকা থেকে যে বিখ্যাত এবং ধনাঢ্য এক শিল্পীতে পরিণত হয়।

সিনেমার গল্প ষাটের দশকের প্রেক্ষাপটে হলেও জনি বলরাজ ও রোজির প্রেমের সম্পর্ককে সমকালীন দৃষ্টিভঙ্গি থেকেই তুলে ধরেছেন পরিচালক অনুরাগ কাশ্যাপ।

ভারতীয় দৈনিক ডিএনএ এক সূত্রের বরাত দিয়ে বলছে, “সিনেমাটিতে রানবির এবং আনুশকার সাতটি চুমুর দৃশ্য দেখা যাবে। তাদেরকে একসঙ্গে চমৎকার দেখায় এবং অনুরাগ কাশ্যাপ তাদের এই দারুণ রসায়নের উপযুক্ত ব্যবহার করেছেন।”

চলতি সপ্তাহেই মুক্তি পাবে সিনেমাটির প্রথম ট্রেইলার। শোনা যাচ্ছে, ট্রেইলারেই রানবির-আনুশকার চুমুর ঝলক দেখতে পাবেন দর্শকরা।

চলতি বছরের মে মাসে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে খলচরিত্রে দেখা যাবে নির্মাতা কারান জোহারকে।