আবারও পেছালো সালমানের রায়
ভারতীয় অভিনেতা সালমান খানের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে মামলার রায় পিছিয়েছে আরও একবার। মামলার জন্য আরও চারজন সাক্ষী তলব করেছে আদালত।
আসামী পক্ষকে ১০ মার্চের মধ্যে চারজন নতুন সাক্ষী এবং নথিপত্র আনার জন্য শেষবারের মতো অনুমতি দিয়েছেন যোধপুর আদালতের প্রধান ম্যাজিস্ট্রেট অনুপমা বিজলানি।
১০ মার্চের পর নতুন করে কোনো সাক্ষী কিংবা নথি প্রদর্শনের সুযোগ কোনো পক্ষকে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
১৯৯৮ সালে 'হাম সাথ সাথ হ্যায়' সিনেমার শুটিংয়ের সময় সালমানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে কৃষ্ণ হরিণ শিকার করার অভিযোগ আনা হয়। কৃষ্ণ হরিণ বিপন্ন জাতের প্রাণী, এটি শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
সে সময় সালমানের বিরুদ্ধে আনা হয় আরও একটি অভিযোগ। শিকারের সময় তার ব্যবহার করা অস্ত্রটি ছিল মেয়াদোত্তীর্ণ। এরপর থেকে এখন পর্যন্ত চলছে এই মামলা।
