সেলুলয়েডে চার-ছক্কা মারতে চেয়েছেন যে ক্রিকেটাররা
বলিউড এবং ক্রিকেট—ভারতবাসীর দুই উন্মাদনা। খেলার মাঠের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাই অনেক সময়ই রূপালী পর্দায় চার-ছক্কা মারতে চেয়েছেন ক্রিকেটাররা। কিন্তু ব্যাটে-বলে মেলেনি।
মারাঠি সিনেমা ‘সাভলি প্রামাচি’র মাধ্যমে প্রথম অভিনয়ের খাতায় নাম ওঠে সুনিল গাভাস্কারের। এরপর হিন্দি সিনেমা ‘মালামাল’এ অভিনয় করেন তিনি। শুধু অভিনয়ই নয়, একটি মারাঠি ফিল্মে গানও গেয়েছিলেন গাভাস্কার। এরপরও বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন, তবে প্রতিষ্ঠা পাননি।
বলিউডে আসন গাড়তে চেয়েছিলেন ভিনোদ কাম্বলিও। ২০০২ সালে ‘আনার্থ’ সিনেমায় দেখা যায় তাকে, সিনেমাটি ফ্লপ হয়। এরপর আর ঝুঁকি নেননি তিনি।
ক্রিকেট ক্যারিয়ারে সাফল্য না পাওয়ায় অভিনয়ে নেমেছিলেন সলিল। ছোট পর্দায় কাজ করার পাশাপাশি তাকে দেখা গেছে এশা দেওল এবং জায়েদ খান অভিনীত সিনেমা ‘চুরা লিয়া হ্যায় তুমনে’তে। কিন্তু কালের গর্ভে হারিয়ে গেছেন তিনিও।
মাঠের এই দুষ্টু ছেলেটি সেলুলয়েডেও তরুণীদের মন জয় করতে পারবেন বলে ধরে নিয়েছিল সবাই। 'খেল - নো অর্ডিনারি গেইম' এবং 'পাল পাল দিল কে সাথ' সিনেমায় দেখা যায় তাকে। অভিনয় আর ক্রিকেট এক নয়, তা দুটি সিনেমাতে কাজ করেই বুঝে যান জাদেজা।
মোহসিন খান
পাকিস্তানি এই ক্রিকেটার বিয়ে করেন হিন্দি সিনেমার অভিনেত্রী রিনা রয়কে। এরপর নায়ক হিসেবে ক্যারিয়ার গড়ার চেষ্টা করেন বলিউডে। প্রথম সিনেমা 'সাথী'তে অভিনয় করে প্রশংসিতও হন। তবে সাফল্য পাননি।
সবশেষ খবর অনুযায়ী, খেলোয়াড় থেকে অভিনেতা হবার এই যাত্রায় এবার সামিল হচ্ছেন অস্ট্রেলিয়ান বোলার শেন ওয়ার্ন।
ইতোমধ্যেই অস্ট্রেলিয়াতে বসবাসকারী এক ভারতীয় নির্মাতার সিনেমার শুটিং শেষ করেছেন ওয়ানর্। বলিউডেও পা রাখারও দেরি নেই। শাহরুখ-সালমানদের বলিউডে ওয়ার্নের ভাগ্য কেমন হবে, তাই এখন দেখার বিষয়।
