২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে মাল্লিকা?

রাজনীতিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী মাল্লিকা শেরাওয়াত। জানালেন, সুযোগ পেলে নারীদের জন্য কাজ করতে চান তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 02:38 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মাল্লিকা বলেন, "যদি ভালো সুযোগ পাই, আমি রাজনীতিতে যোগ দিতে চাই। যদি ঐ সুযোগ কাজে লাগিয়ে আমি সমাজের নারীদের জন্য কিছু করতে পারি, আমি তাও করতে চাই।"  

নিজেকে 'মোদিভক্ত' হিসেবেও দাবী করেন এই অভিনেত্রী। বলেন, "নরেন্দ্র মোদির কাজ আমাকে অনেক অনুপ্রাণিত করে। তিনি খুবই ভালোভাবে দায়িত্ব পালন করছেন। শুধুমাত্র আমিই নই, পুরো ভারত তাকে ভালোবাসে।"

নিজের নতুন সিনেমা 'ডার্টি পলিটিক্স' - এর কারণে গত বছরজুড়েই আলোচনায় ছিলেন মাল্লিকা। সিনেমার পোস্টারে নগ্ন দেহে ভারতের পতাকা জড়িয়ে বিতর্কের সৃষ্টি করেন তিনি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়। এ বছরই মুক্তি পাবে সিনেমাটি। কে সি বোকাডিয়া পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ওম পুরি।