২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডনের সঙ্গে দেখা করে বিপাকে অর্জুন রামপাল 

ভারতীয় অভিনেতা অর্জুন রামপালের বিরুদ্ধে সমন জারি করেছে মুম্বাই পুলিশ। পুলিশের অভিযোগ, আন্ডারওয়ার্ল্ড ডন অরুন গাওলের সঙ্গে পুলিশের অনুমতি ছাড়া দেখা করেছেন তিনি।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 02:35 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

খুনের দায়ে কারাবন্দী গাওলিকে সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল মুম্বাইয়ের জেজে হাসপাতালে। সেখানেই তার সঙ্গে দেখা করেন অর্জুন। অবশ্য পুরোপুরি সিনেমার খাতিরেই দেখা করেন তিনি। সম্প্রতি ‘ড্যাডি’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন 'রক অন' খ্যাত এই অভিনেতা। সিনেমায় তিনি খোদ গাওলির চরিত্রেই অভিনয় করছেন। কাজেই রক্ত-মাংসের গাওলিকে দেখে নিতে চেয়েছিলেন তিনি।

তবে এই সাক্ষাতের আগে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেননি রামপাল। আর সে কারণেই পুলিশি জেরার মুখোমুখি হতে হবে তাকে।

অর্জুন রামপাল অভিনীত নতুন সিনেমা ‘রয়’ মুক্তি পাচ্ছে চলতি মাসেই। ভিক্রামজিত সিং পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ এবং রানবির কাপুর।