২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন মডেলের ঢাকাই সিনেমার যাত্রা 

অভিনেতা বাবার পদাঙ্ক অনুসরণ করে ঢাকাই সিনেমাতে নাম লিখিয়েছেন আরও একজন অভিনেতা। তিনি মার্কিন র্যাম্প মডেল শায়ার আজিজ। নব্বইয়ের দশকের অভিনেতা ফয়সাল আজিজ তনয় শায়ার বলছেন ঢাকাই সিনেমাতে থিতু হতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 12:37 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

শায়ার সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন আশিকুর রহমান পরিচালিত ‘মিশন আমেরিকা’ সিনেমাতে। তিনি অভিনয় করবেন এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে।

যুক্তরাষ্ট্রে এক ব্যাংক ডাকাতির কাহিনি নিয়ে এগিয়েছে সিনেমাটির গল্প। সিনেমায় ডাকাত দলের নেতৃত্ব দিতে দেখা যাবে তাকে । সিনেমায় শায়ারের বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা।

শায়ার গ্লিটজকে বলেন, “১৯৯২ সালে বাবার অভিনীত ‘লাভ ইন আমেরিকা’ সিনেমা দেখার পরেই সিনেমার নায়ক হওয়ার স্বপ্নের জাল বুনতে শুরু করি। স্কুলে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি যথেষ্ট দুর্বলতা ছিল। আমি বাবার মতো নায়ক হতে চেয়েছি।”

বাংলাদেশে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। যেখানে বেশ কয়েকটি মডেল এজেন্সির জন্য চার বছর চুটিয়ে মডেলিং করেছেন। বেশ কিছু ফ্যাশন ম্যাগাজিনের মডেল হওয়ার পাশাপাশি র্যাম্পেও হেটেছেন অনেক বার। 

শায়ার জানালেন, শুধুমাত্র নায়ক হওয়ার স্বপ্ন পূরণ করতেই তিনি বাংলাদেশে ফিরে এসেছেন।

“মাটির টানে আমার জন্মভূমিতে কাজ করার জন্য ফিরে এসেছি। আর আশিকুর রহমানের প্রথম সিনেমা ‘কিস্তিমাত’-এর নির্মাণ আমার কাছে বেশ ভালো লেগেছে। যা ছিলো গতানুগতিক ঢাকাই সিনেমাগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। সে কারণে আশিকের সঙ্গে অ্যাকশনধর্মী এই সিনেমায় কাজ করার প্রস্তাবটা লুফে নিয়েছি।”

ছোটবেলায় অ্যাকশনধর্মী সিনেমার হিরো হতে আগ্রহ থাকলেও এখন শায়ার গল্পের প্রয়োজনে সব ধরনের চরিত্রে কাজ করতে চান।

তিনি গ্লিটজকে বলেন,“ আমি চাই আমার অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমার লম্বা রেসের ঘোড়া হতে।”

তবে ঢাকাই সিনেমার মানোন্নয়নে শিক্ষিত ছেলেমেয়েদের এগিয়ে আসা উচিত বলেও অভিমত ব্যক্ত করেন।

বতর্মানে ‘মিশন আমেরিকা’ চলচ্চিত্রটি ছাড়াও শাহিন পরিচালিত ‘বয়ফ্রেন্ড ভার্সেস গার্লফ্রেন্ড’ সিনেমাতে তমার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তিনি।

শায়ার সম্প্রতি ক্যালির্ফোনিয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর পযর্ায়ের পড়াশোনা শেষ করেছেন।