২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাফটা মনোনয়নে এগিয়ে 'দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল'

ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্মস অ্যান্ড টেলিভিশন আর্টস বা বাফটা অ্যাওয়ার্ডসের আসর বসছে ফেব্রুয়ারিতে। মনোনয়নের দিক থেকে শীর্ষে রয়েছে আত্মজীবনীমূলক সিনেমা ‘দ্য থিওরি অফ এভরিথিং’ এবং কমেডি সিনেমা ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’। সিনেমা দুটি চারটি প্রধান ক্যাটাগরিতেই মনোনয়ন পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 01:44 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

বিজ্ঞানী স্টিফেন হকিং-এর চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন অভিনেতা এডি রেডমেইন। এছাড়া হকিং এর স্ত্রী জেইন ওয়াইল্ডের ভূমিকায় অভিনয়ের জন্য ফেলিসিটি জোন্সও পেয়েছেন সেরা অভিনেত্রীর মনোনয়ন।

তবে সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে পরিচালক ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’। সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রাল্ফ ফিয়েনেস।

মনোনয়নের দিক থেকে ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ এর পেছনেই আছে ‘বার্ডম্যান’ এবং ‘দ্য থিওরি অফ এভরিথিং’। আর ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং এর আত্মজীবনীমূলক সিনেমা ‘দ্য ইমিটেশন গেইম’ পেয়েছে মোট নয়টি মনোনয়ন।

টিউরিং এর চরিত্রে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। কাইরা নাইটলিও পেয়েছেন পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর মনোনয়ন।

অন্যান্য সিনেমাগুলোর মধ্যে সমালোচক মহলে প্রশংসিত ‘প্যাডিংটন’ পেয়েছে সেরা চিত্রনাট্য এবং সেরা ব্রিটিশ সিনেমার মনোনয়ন।

সেরা চার ক্যাটাগরির মনোনয়নগুলোর এক ঝলক:

সেরা সিনেমা

১. বয়হুড

২. বার্ডম্যান

৩. দ্য ইমিটেশন গেইম

৪. দ্য থিওরি অফ এভরিথিং

৫. দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল

সেরা ব্রিটিশ সিনেমা

১. সেভেন্টিওয়ান

২. প্যাডিংটন

৩. দ্য ইমিটেশন গেইম

৪. দ্য থিওরি অফ এভরিথিং

৫. প্রাইড

৬. আন্ডার দ্য স্কিন

সেরা অভিনেতা

১. এডি রেডমেইন (দ্য থিওরি অফ এভরিথিং)

২. বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য ইমিটেশন গেইম)

৩. র‍্যালফ ফিনিয়েস (দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল)

৪. জ্যাক গিলেনহাল (নাইটক্রলার)

৫. মাইকেল কিটন (বার্ডম্যান)  

সেরা অভিনেত্রী

১. অ্যামি অ্যাডামস (বিগ আইস)

২. জুলিয়ান মুর (স্টিল অ্যালিস)

৩. জেইন ওয়াইল্ড (দ্য থিওরি অফ এভরিথিং)

৪. রোসামুন্ড পাইক (গন গার্ল)

৫. রিজ উইদারস্পুন (ওয়াইল্ড)