২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন ক্যামেরন ডিয়াজ 

আংটি বদলের এক মাস যেতে না যেতেই গিটারিস্ট বেঞ্জি ম্যাডেনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মার্কিন অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। ৫ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়িতে বিয়ের কাজটি সারেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 04:53 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

পিপল ম্যাগাজিনকে খবরটি নিশ্চিত করে ডিয়াজের মুখপাত্র জানান, বেভারলি হিলসে তার বাড়িতে সম্পূর্ণ ঘরোয়াভাবে হয়েছে এই বিয়ের অনুষ্ঠান।

একসঙ্গে দেয়া এক বিবৃতিতে এই নবদম্পতি বলেন, শুধুমাত্র আমাদের পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে হয়েছে আমাদের বিয়ে, এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না।

‘গুড শার্লট’ ব্যান্ডের ৩৫ বছর বয়সী গিটারিস্ট ম্যাডেনের সঙ্গে ৪২ বছর বয়সী ডিয়াজের প্রেমের খবর প্রথম শোনা যায় গত বছরের মে মাসে। অবশ্য নিজেরা তখনও এ বিষয়ে মুখ খোলেননি। খবরটি জানান ম্যাডেনের ভাইয়ের স্ত্রী নিকোল রিচি।

গত বছর বড়দিনের আগে ডিয়াজকে বিয়ের প্রস্তাব দেন ম্যাডেন। 

এর আগে জাস্টিন টিম্বারলেক এবং জ্যারেড লেটোর মত তারকাদের সঙ্গে প্রেম করেছেন ডিয়াজ, কিন্তু বিয়ের ব্যাপারে বরাবরই নেতিবাচক ভাবনা প্রকাশ করতেন তিনি।