দিপিকা সম্পর্কে অজানা দশ
ভারতীয় অভিনেত্রী দিপিকা পাড়ুকোন ২৯-এ পা দিয়েছেন। হালের বলিউডের প্রথম সারির এই নায়িকার অভিষেক ঘটেছিল ২০০৭ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘ওম শান্তি ওম’-এর মাধ্যমে।
দিপিকার জন্মদিনে তার সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নেওয়া যাক।
১. বেঙ্গালুরুর এক তামিল পরিবারের মেয়ে দিপিকার জন্ম হয় ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে।
২. দিপিকার বাবা ছিলেন ভারতের খ্যাতনামা পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়।দিপিকা নিজেও ছিলেন জাতীয় পযর্ায়ে ব্যাডমিন্টন খেলেছেন। রাজ্য পযর্ায়ে ভলিবলও খেলতেন তিনি।
৩. রূপালি পর্দায় দিপিকার আবির্ভাব কানাড়া সিনেমা ‘ঐশ্বরিয়া’র মধ্য দিয়ে।
৪. মডেল হিসেবে খ্যাতি পাওয়ার পর হিমেশ রেশামিয়ার ‘নাম হ্যায় তেরা’ মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন দিপিকা। ওই গানে দিপিকাকে দেখেই ফারাহ খান ‘ওম শান্তি ওম’-এর নায়িকা হিসেবে তাকে নির্বাচন করেন।
৫. ‘চাঁদনি চক টু চায়না’ সিনেমার জন্য জাপানি মার্শাল আর্ট জুজুৎসুতে প্রশিক্ষণ নিয়েছিলেন দিপিকা। সিনেমার অ্যাকশন দৃশ্যগুলোতে কোন স্টান্টম্যান ব্যবহার না করে নিজেই অভিনয় করেছিলেন তিনি।
৬. ২০১২ সালের সিনেমা ‘ককটেইল’-এর দুটি চরিত্রের মধ্যে যে কোন একটি বেছে নেওয়ার সুযোগ পেয়েছিলেন দিপিকা। চিত্রনাট্য পড়ে দিপিকা নিজেই স্বাধীনচেতা ভেরোনিকার চরিত্রটি বেছে নেন।
৭. ‘ওম শান্তি ওম’-এর পর শাহরুখ খানের বিপরীতে দিপিকাকে দেখা গেছে আরও দুটি সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এ। গত সাত বছরের মধ্যে দিপিকাই হলেন একমাত্র অভিনেত্রী যিনি শাহরুখের সঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করেছেন।
৮. শাহরুখের পাশপাশি অমিতাভ বচ্চন এবং রজনীকান্তের মতো তারকার সঙ্গেও কাজ করেছেন দিপিকা। কিন্তু আমির এবং সালমান খানের বিপরীতে অভিনয় করেননি এখনও।
৯. আমির খানের বিপরীতে ‘ধুম থ্রি’ এবং শাহরুখ খানের বিপরীতে ‘যাব তাক হ্যায় জান’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দিপিকা। দুটোই তিনি ফিরিয়ে দেওয়ায় চরিত্রগুলো চলে যায় ক্যাটরিনা কাইফের হাতে।
১০. সালমান খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব তিন বার ফিরিয়ে দিয়েছেন দিপিকা। ‘শুদ্ধি’, ‘সুলতান’ এবং ‘কিক’ সিনেমার আইটেম গানে সালমানের বিপরীতে পর্দায় আবির্ভূত হওয়ার সুযোগ প্রত্যাখ্যান করেন তিনি।
