২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক নিয়ে ‘বিব্রত’ তমা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তমা মির্জার নামে দুটি ভুয়া অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে বলে দাবি করেছেন এই চিত্রনায়িকা।  এই অ্যাকাউন্ট দুটির কারণে তাকে ‘বিব্রত’ হতে হচ্ছে বলে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 03:13 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

তমা গ্লিটজকে বলেন, “সম্প্রতি বেশ কজন বন্ধুর মাধ্যমে জানতে পারি, ফেইসবুকে আমার নামে দুটি অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে। সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমে আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকলেও ফেইসবুকে আমার কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই। এই অ্যাকাউন্ট দুটি ভুয়া।”

তমা বলছেন, ভুয়া অ্যাকাউন্ট দুটির ব্যাপারে ফেইসবুকের নিয়মানুসারে অভিযোগ জানিয়েছেন তিনি।

একইসঙ্গে এই ভুয়া অ্যাকাউন্ট দুটির মাধ্যমে কেউ যদি কোনো ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন, সেজন্য তিনি কোনোভাবে দায়ী থাকবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী তমার প্রথম সিনেমা ‘বলো না তুমি আমার’ মুক্তি পায় ২০১০ সালে। এরপর তার অভিনীত ‘ও আমার দেশের মাটি’, ‘ইভটিজিং’,‘তোমার মাঝে আমি’ , ‘তোমার কাছে ঋণী’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। কিছুদিন বিরতির পর ফিরে এসে অভিনয় করছেন ‘মিশন আমেরিকা’ ও ‘বয়ফ্রেন্ড ভার্সেস গার্লফ্রেন্ড’ সিনেমাতে।

চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে তার অভিনীত ‘লাভলি’ সিনেমাটি, যাতে তার সহ-অভিনেতা আরেফিন শুভ।