২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক সেরা দশে প্রিয়াঙ্কার সিঙ্গেল

বছরের সবচেয়ে জনপ্রিয় ১০০ টি আন্তর্জাতিক গানের মধ্যে সেরা দশে স্থান পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার সিঙ্গেল 'আই কান্ট মেইক ইউ লাভ মি'। সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে হাঙ্গামা ডটকম।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 03:04 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

হাঙ্গামার এই তালিকায় আরও আছে অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানের তিনটি গান। সেগুলো হল, 'মাই মাইন্ড ইজ এ স্ট্রেঞ্জার ইউদাউট ইউ', 'দ্য ভিলেজ অফ সেইন্ট অ্যান্টোনিন' এবং 'নিউ বিগিনিংস'।

তালিকায় প্রথম স্থান দখল করেছে জেসি জে, আরিয়ানা গ্রান্দে এবং নিকি মিনাজের গাওয়া 'ব্যাং ব্যাং' গানটি।

এছাড়া তালিকায় স্থান পেয়েছে মেরুন ফাইভের 'অ্যানিম্যালস', জেনিফার লোপেজের 'ফার্স্ট লাভ', লাতিন গায়ক এনরিকে ইগলেসিয়াস এবং ভারতীয় সংগীত পরিচালক জুটি সেলিম-সোলায়মান এর গাওয়া 'আইম অ্যাম এ ফ্রিক'।