২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড ২০১৪: অবহেলিত ১০ সিনেমা

শিল্প আর বাণিজ্য সব সময় সমান তালে চলতে পারে না। ফলে এই প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়তে হয় অনেক ভাল সিনেমাকেও। ২০১৪ সালে মুক্তি পাওয়া এমন  ১০টি অবহেলিত সিনেমার কথা জেনে নেওয়া যাক।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 02:28 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

১০. মাঞ্জুনাথ

দুর্নীতির জালে ঢাকা পড়া এই বিশ্বে কিভাবে ক্ষমতাশালী ব্যক্তিদের কাছে জিম্মি হয়ে থাকে ব্যবসায়ীরা, তা নিজের সিনেমার মাধ্যমে দেখিয়েছেন সান্দিপ ভামর্া। তেল ব্যবসায়ী মাঞ্জুনাথ শানমুগামের হত্যার সত্যি কাহিনি উঠে এসেছে এই সিনেমায়।

৯. ফাগলি

কয়েক জন তরুণ-তরুণীর সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরার নির্মাতা কবির সদানন্দের এই প্রচেষ্টা হতে পারতো নতুন এক 'রঙ দে বাসান্তি'র জন্ম দিতে পারতো। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তারপরও সিনেমাটিকে বক্তব্যনির্ভর চলচ্চিত্র নির্মাণের একটি ভালো উদ্যোগ বলতেই হবে। 

 

৮. ববি জাসুস

একাধিক রূপে ক্যামেরার সামনে হাজির হয়ে সিনেমা মুক্তির আগেই দর্শককে চমকে দিয়েছিলেন বিদ্যা বালান। বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমার তালিকায়ও অনেকে রেখেছিলেন 'ববি জাসুস'কে। কিন্তু সিনেমাটি মুক্তি পাবার পর তা দর্শকের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। 

৭. রিভলভার রানি

'কুইন'-এর পর সবাই অপেক্ষায় ছিলেন কাঙ্গানা রানাওয়াতের  নতুন এই সিনেমাটির। কিন্তু চমৎকার অভিনয়, ভিন্ন ধরনের চিত্রনাট্য এবং গল্পকথনে নতুনত্ব সত্বেও 'রিভলভার রানি' দর্শকের মন জয় করতে পারেনি। অনেকের কাছে একটু বেশিই 'বিপ্লবী' মনে হয়েছে এই সিনেমাটিকে।  

 

৬.আমিত সাহনি কি লিস্ট

ভির দাস অভিনীত এই রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অজয় ভুয়া। সরল গল্পের হালকা ধরনের একটি প্রেমের সিনেমা হিসেবেই একে আখ্যায়িত করেছেন সমালোচকরা।

৫. ইক্কিস তোপো কি সালামি

রবীন্দ্র গৌতম পরিচালিত এই সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক যুবক এবং তার সরকারি কর্মচারি বাবাকে নিয়ে। বাবার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে রাষ্ট্রীয় সম্মান জানানোর ব্যবস্থা করতে বেরিয়ে পরে ছেলেটি। ব্ল্যাক কমেডি ধাঁচের এই সিনেমাটিতে অভিনয় করেছেন অনুপম খের ও নেহা ধুপিয়া।  

৪.সুলেমানি কিড়া।

বলিউডে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে আসা দুই নবীন চিত্রনাট্যকারের তিক্ত-মধুর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে 'সুলেমানি কিড়া'তে। অফবিট ধাঁচের এই সিনেমায় অভিনয় করেছেন অমৃতা রাও এবং নাভিন কাস্তুরিয়া। সিনেমাটি নির্মাণ করেন আমিত মাসুরকার।

৩. চিলড্রেন অফ ওয়ার (যুদ্ধশিশু)

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি ভারতীয বক্স-অফিসে বেশি দিন টিকতে পারেনি। নতুন নির্মাতা মৃত্যুঞ্জয় দেবব্রতের এই সিনেমা অবশ্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। অনেকে একে স্টিভেন স্পিলবার্গের ক্লাসিক সিনেমা 'শিন্ডলার'স লিস্ট'-এর সঙ্গে তুলনা করেছেন।

 

২. আঁখো দেখি

পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি এবং তার যৌথ পরিবারের কাহিনি উঠে এসেছে রজত কাপুরের সিনেমা 'আঁখো দেখি'তে। অনেক সমালোচকই বলেছেন, ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর প্রতি মধ্যবয়সী পুরুষ তার জীবনের সঙ্গে এর মিল খুঁজে পাবেন। সিনেমাতে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন রজত কাপুর।

১.আগলি

‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যাপের এই সাসপেন্স থ্রিলারের পরতে পরতে জড়িয়ে আছে মানবিক অবক্ষয় আর ভঙ্গুর মানবসম্পর্কের করুণ গল্প। ২০১৩ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয় সিনেমাটি। বড় তারকার জৌলুস, আইটেম গানের চাকচিক্য না থাকা সত্বেও কেবল এর শক্তিশালী বক্তব্য, চমৎকার পরিচালনা আর কলাকুশলীদের অভিনয়ের কারণে একবার হলেও দেখার দাবী করতেই পারে ‘আগলি’।