২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মাদাগাস্কার'-এর পেঙ্গুইনরা ঢাকায়

নতুন বছরের শুরুতে ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে 'দ্য পেঙ্গুইনস অফ মাদাগাস্কার'। কমেডি ধাঁচের এই অ্যানিমেটেড সিনেমাটির প্রদর্শনী শুরু হবে শুক্রবার থেকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 06:00 PM

Updated : 22 Aug 2022, 08:12 PM

অ্যানিমেটেড ফিল্ম সিরিজ 'মাদাগাস্কার'-এর প্রথম স্পিন-অফ মুভি এই 'দ্য পেঙ্গুইনস অফ মাদাগাস্কার', যার কাহিনি শুরু হয়েছে 'মাদাগাস্কার থ্রি: ইউরোপস মোস্ট ওয়ান্টেড'-এর পর থেকে। এতে প্রধান চরিত্রে দেখা যাবে মাদাগাস্কারের চার পেঙ্গুইন স্কিপার, রিকো, কোয়ালস্কি এবং প্রাইভেটকে।

'দ্য পেঙ্গুইনস অফ মাদাগাস্কার' নির্মাণ করেছেন 'বি মুভি' খ্যাত পরিচালক সাইমন স্মিথ। থ্রিডি এই সিনেমায় কণ্ঠ দিয়েছেন টম ম্যাকগ্রাথ, ক্রিস মিলার, কনরাড ভারনন এবং ক্রিস্টোফার নাইটস। এছাড়াও শোনা যাবে বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং জন ম্যালকোভিচের কণ্ঠ।

যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পায় ২৬শে ডিসেম্বর। যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ভালোই ব্যাবসা করছে সিনেমাটি।