সালমানের অজানা দশ
৪৯-পা দিলেন ভারতীয় অভিনেতা সালমান খান। সালমানের জন্য এ বছরটি ছিল বিশেষ কারণ, এখন পর্যন্ত বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাটি আছে তার ঝুলিতেই।
জন্মদিনে বলিউডের অন্যতম এই সুপারস্টার সম্পর্কে জেনে নিন দশটি অজানা তথ্য।
১. সালমান খানের পুরো নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান।
২. সালমান ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামে মুখের পেশীর এক রোগে আক্রান্ত। বলা হয়ে থাকে এটি সবচেয়ে শারিরীক ব্যাথাসৃষ্টিকারী রোগগুলোর মধ্যে একটি।
৩. তিনি ছবি আঁকতে ভালোবাসেন। 'জয় হো’ সিনেমার পোস্টারগুলো তিনি নিজেই এঁকেছিলেন।
৪. তিনি লেখক হতে চেয়েছিলেন। তার অভিনীত 'বাগ্গি: আ রেবেল ফর লাভ’-এর মূল ভাবনা ছিল তার। তিনি ‘ভির’ এবং ‘চন্দ্রমুখি'র মতো সিনেমারও কাহিনি লিখেছেন।
জন্মদিনের এই কেকের ছবিটি টুইটারে ভক্তদের জন্য পোস্ট করেন সালমান খান। ছবি: টুইটার
৬. 'দাবাং’ খানের প্রিয় নায়ক সিলভেস্টার স্ট্যালোন আর প্রিয় নায়িকা হেমা মালিনি।
৭. ‘বাজিগর’ সিনেমায় অ্যান্টি হিরোর চরিত্রটি শাহরুখের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু এই চরিত্রে অভিয়ন করার কথা ছিল সালমানের। একটি খল চরিত্রে অভিনয় করতে চাননি বলে সিনেমাটি ফিরিয়ে দেন তিনি।
৮. পর্দায় কখনও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি সালমান। এমনকি কখনও কোনো নায়িকাকে চুমুও খাননি।
৯. অভিনেত্রী ডেইজি ইরানির ইন্সটিউটে অভিনয় শিখেছেন সালমান। তার সহপাঠীদের মধ্যে ছিলেন সাজিদ খান ও চাঙ্কি পান্ডে।
১০. প্রথমবার 'হ্যালো ব্রাদার’ সিনেমার জন্য প্লেব্যাক করেন তিনি।
