গোল্ডেন গ্লোব দৌড়ে এগিয়ে ‘বার্ডম্যান’
সাতটি মনোনয়ন বাগিয়ে নিয়ে ৭২তম গোল্ডেন গ্লোব আসরে পুরস্কার জেতার দৌড়ে সবার সামনে চলে এসেছে মার্কিন ব্ল্যাক কমেডি ‘বার্ডম্যান’। মনোনয়নের দিক থেকে এর পরেই আছে ‘বয়হুড’ এবং ‘ইমিটেশন গেইম’।
আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর ‘বার্ডম্যান’ মনোনীত হয়েছে মিউজিকাল এবং কমেডি ঘরানার সেরা সিনেমার বিভাগে। ইনারিতু নিজে মনোনীত হয়েছেন সেরা পরিচালকের বিভাগে। সিনেমার তিন অভিনয় শিল্পী মাইকেল কিটন, এমা স্টোন এবং এডওয়ার্ড নর্টন মনোনীত হয়েছেন যথাক্রমে মিউজিক্যাল এবং কমেডি ঘরানার সিনেমায় সেরা অভিনেতা, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী এবং পাশ্বর্ চরিত্রে সেরা অভিনেতার বিভাগে। এছাড়াও এই বিভাগের সেরা চিত্রনাট্যকার এবং সেরা অরিজিনাল স্কোর-এর মনোনয়নও পেয়েছে ‘বার্ডম্যান’।
‘বার্ডম্যান’-এর পরের স্থানেই আছে ড্রামা ঘরানার দুই সিনেমা ‘বয়হুড’ এবং ‘ইমিটেশন গেইম’। পাঁচটি করে মনোনয়ন পাওয়া এই দুই সিনেমাই লড়বে এই বিভাগের সেরা সিনেমা হওয়া জন্য। এই বিভাগে মনোনয়ন পাওয়া অন্য সিনেমাগুলি হল, ‘দ্য ফক্সক্যাচার’, ‘সেলমা’ এবং ‘দ্য থিওরি অফ এভরিথিং’।
‘বয়হুড’-এর নির্মাতা রিচার্ড লিঙ্কলেটার, ইনারিতুর সঙ্গে লড়বেন সেরা পরিচালকের পুরস্কারের জন্য। এই বিভাগের অন্য প্রতিদ্বন্দ্বীরা হলেন ওয়েস অ্যান্ডারসন (দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল), এভা ডুভার্নে (সেলমা) এবং ডেভিড ফিঞ্চার (দ্য গন গার্ল)।
সেরা চিত্রনাট্য বিভাগে মনোনীতরা হলেন, ওয়েস অ্যান্ডারসন (দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল), আলেহান্দ্রো গনসালেস ইনারিতু (বার্ডম্যান), রিচার্ড লিঙ্কলেটার (বয়হুড), গ্রাহাম মুর (ইমিটেশন গেইম), জিলিয়ান ফিন (গন গার্ল)।
ড্রামা বিভাগে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন স্টিভ ক্যারেল (দ্য ফক্সক্যাচার), বেনেডিক্ট কাম্বারব্যাচ (ইমিটেশন গেইম), জেইক গিলেনহল (নাইটক্রলার), এডি রেডমেইন (দ্য থিওরি অফ এভরিথিং) এবং ডেভিড ওয়েলো (সেলমা)।
এই বিভাগের মনোনয়ন পাওয়া সেরা অভিনেত্রীরা হলেন, জেনিফার অ্যানিস্টন (কেক), রোজামন্ড পাইক (গন গার্ল), ফেলিসিটি জোন্স (দ্য থিওরি অফ এভরিথিং), রিজ উইদারস্পুন (ওয়াইল্ড) এবং জুলিয়ান মুর (স্টিল অ্যালিস)।
‘ম্যাপস টু দ্য স্টার্স’-এর জন্য জুলিয়ান মুর মনোনয়ন পেয়েছেন মিউজিক্যাল এবং কমেডি বিভাগে সেরা অভিনেত্রীর খেতাবের জন্য। তার প্রতিদ্বন্দ্বীরা হলেন, এমিলি ব্লান্ট (ইন টু দ্য উডস), হেলেন মিরেন (দ্য হান্ড্রেড ফুট জার্নি ), এমি অ্যাডামস (বিগ আইজ) এবং কুইভেনঝানা ওয়ালিস (অ্যানি)।
পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন, রবার্ট ডুভ্যাল (দ্য জাজ), ইথান হক (বয়হুড), এডওয়ার্ড নর্টন (বার্ডম্যান), মার্ক রুফালো (দ্য ফক্সক্যাচার) এবং জে কে সিমন্স (হুইপল্যাশ)।
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মনোনীতরা হলেন, এমা স্টোন (বার্ডম্যান), মেরিল স্ট্রিপ( ইন টু দ্য ওয়াইল্ড), প্যাট্রিসিয়া আরকুয়েট (বয়হুড), জেসিকা চ্যাস্টেইন (আ মোস্ট ভায়োলেন্ট ইয়ার) এবং কিরা নাইটলি (ইমিটেশন গেইম)।
সেরা অ্যানিমেটেড সিনেমা বিভাগে মনোনয়ন পেয়েছে ‘বিগ হিরো সিক্স’, ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন টু’, ‘আ বুক অফ লাইফ’, ‘দ্য বক্সট্রলস’ এবং ‘দ্য লেগো মুভি’।
বিদেশি ভাষার চলচ্চিত্রর মধ্যে মনোনয়ন পেয়েছে, সুইডেনের ‘ফোর্স মেজার টুরিস্ট’, ইসরায়েলের ‘গেট্ট: দ্য ট্রায়াল অফ ভিভিয়েন’, পোল্যান্ড-ডেনমার্কের যৌথ প্রযোজনার সিনেমা ‘আইডা’, রাশিয়ার ‘লেভিয়াথান’ এবং এস্তোনিয়ার ‘ট্যাঞ্জারাইন ম্যান্ডারিনিস’
