২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রিদা-দেবের সম্পর্কের অবসান

হলিউডভিত্তিক ভারতীয় অভিনেত্রী ফ্রিদা পিন্টো এবং তার দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেলের সম্পর্ক ভেঙ্গে গেছে। ব্রিটিশ নির্মাতা ড্যানি বয়েলের অস্কারজয়ী সিনেমা ‘স্লামডগ মিলিওনেয়ার’-এ একসঙ্গে কাজ করেন এই জুটি এবং সেখানেই তাদের প্রেমের শুরু।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 05:27 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল বলছে, নিজের চেয়ে ছয় বছরের ছোট প্রেমিক দেব প্যাটেলকে ছাড়াই এই অক্টোবরে নিজের ৩০তম জন্মদিন উদযাপন করেন ফ্রিদা পিন্টোকে। বরং তাকে দেখা যায় ভারতীয় ব্যবসায়ী ভিজায় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে।

এক সূত্র বলছে, “দেব এবং ফ্রিদার আর সম্পর্ক নেই। তাদের সম্পর্কের অবসান আরও আগেই ঘটেছে।” 

ঐ সূত্র আরও বলে, “ফ্রিদা এখন একা এবং সুখী। বন্ধুরা তার জন্য সঙ্গী খুঁজছে।”

সাম্প্রতিক সময়ে সাক্ষাৎকারে নিজের ২৪ বছর বয়সী প্রেমিকের কথা এড়িয়ে যেতে দেখা গেছে ‘ইমর্টাল’ খ্যাত এই অভিনেত্রীকে।

দেবের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে নিজের প্রচার কর্মকর্তা রোহান আন্তাওয়ের বাগদত্তা ছিলেন পিন্টো। ২০০৯ সালে বাগদান ভেঙ্গে দেন তিনি।