২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাষী নজরুল ইসলাম হাসপাতালে

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন। ক্যান্সার বিশেষজ্ঞ (অনকোলজিস্ট) প্রফেসর সৈয়দ আকরাম হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিনোদন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 10:55 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

মঙ্গলবার সকালে পেটে ভীষণ ব্যথা অনুভূত হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, তার পেটে সংক্রমণ ধরা পড়েছে।

৭৩ বছর বয়সী পরিচালক চাষী নজরুল ইসলাম লিভার ক্যান্সারে ভুগছেন।

চাষী নজরুল ইসলাম গ্লিটজকে বলেন, “আমার শরীরের অবস্থা খুব ভালো নয়। ডাক্তার আকরাম নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন। এখনও রিপোর্টগুলো হাতে পাইনি। জানি না, সেরে উঠব কবে।”

অসুস্থ পরিচালক জানালেন , সুস্থ হয়ে চলচ্চিত্রে ফেরার আকাঙ্ক্ষার কথা জানিয়ে শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চান।

দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে সরে আছেন এই পরিচালক। ২০১৩ সালের ডিসেম্বরে আলিশা-ইমনকে নিয়ে ‘অন্তরঙ্গ’ নামের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।  কিন্তু চলতি বছর মে মাসে অসুস্থ হয়ে পড়েন। তখন জানতে পারেন ক্যান্সারে আক্রান্ত তিনি।

১৯৬১ সালে ফতেহ লোহানীর ‘আছিয়া’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পদার্পন করেন চাষী নজরুল ইসলাম। তারপর পরিচালক ওয়াহেদ-উল-হকের সঙ্গেও বেশ কিছুদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

চাষী নজরুল ইসলাম নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। তারপর তিনি ‘সংগ্রাম’, ‘ভালো মানুষ’, ‘বাজিমাত’, ‘বেহুলা লক্ষিন্দর’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘হাসন রাজা’, ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’, ‘সুভা’র মতো সিনেমা নির্মাণ করেছেন।  ১৯৮২ সালে বুলবুল-কবরী-আনোয়ারাকে নিয়ে ‘দেবদাস’ নির্মাণ করেছিলেন। ২০১৩ সাল এসে শাকিব খান-অপু বিশ্বাস-মৌসুমীকে নিয়ে আবারও বানান সিনেমাটি। 

১৯৮৬ সালে ‘শুভদা’, ১৯৯৭ সালে ‘হাঙর নদী গ্রেনেড’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০০৪ সালে পেয়েছেন একুশে পদক।