২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঘব চ্যাটার্জি ও চিরকুটের সংগীত সন্ধ্যা

ব্যান্ডদল চিরকুট এবং ভারতীয় শিল্পী রাঘব চ্যাটার্জি মাতিয়ে তুলবেন ১২ই ডিসেম্বরের সন্ধ্যা। আর এ আসর বসবে ঢাকায় ইন্ধিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে। বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উদযাপনে নেওয়া হয়েছে এই উদ্যোগ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 05:09 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

ভারতে বাংলা ও হিন্দি গানের জনপ্রিয় শিল্পী রাঘব চ্যাটার্জি উচ্চাঙ্গসংগীতে আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকে। ছোটবেলা থেকেই মা শীলা চ্যাটার্জির হাতেই শুরু হয় তার সংগীত শিক্ষা। তখন থেকেই মায়ের সঙ্গে গিটার বাজিয়ে গান গাইতেন তিনি। 

পরবর্তীতে ভারতীয় টিভি চ্যানেল জিটিভির সারেগামাপা গোল্ডেন হান্ট ট্যালেন্ট প্রতিযোগিতায় সেরা হয়ে সবার নজরে আসেন তিনি। এরপর বাংলায় ‘ভোরের আলো’, ‘তুমি নেই বলে’, ‘সারদীয়া’, ‘ভুবনমোহীনি’র মতো অ্যালবাম দিয়ে খ্যাতি অর্জন করেন।

পশ্চিমবঙ্গে নিজের শক্ত অবস্থান গড়ার পর ‘দেবদাস’, ‘তেরে নাম’, ‘পারিনিতা’র মতো সিনেমায় প্লে-ব্যাক করেন তিনি।

ওদিকে ব্যান্ডদল চিরকুট সম্প্রতি ঘুরে এসেছে নয়াদিল্লি থেকে। সেখানে ভারতের রাষ্ট্রপতি ভবনে সংগীত পরিবেশনার পাশাপাশি অষ্টম সাউথ-এশিয়ান মিউজিক ফেস্টিভালেও অংশ নেয় তারা।

ধানমণ্ডিতে অবস্থিত ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে অনষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।