২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সোনাকশির সঙ্গে প্রেম করা কঠিন ছিল’

দক্ষিণী সুপারস্টার রজনিকান্তের সিনেমা নতুন সিনেমা ‘লিংগা’ মুক্তি পাচ্ছে শিগগিরই। এতে প্রথমবারের মত তিনি জুটি বেঁধেছেন হিন্দি সিনেমার অভিনেত্রী সোনাকশি সিনহার সঙ্গে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 03:59 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

জানালেন, সোনাকশির সঙ্গে পর্দায় প্রেম করা ছিল তার জন্য খুবই কঠিন কাজ। 

সোনাক্শি যখন ছোট ছিল তখন থেকে ওকে চিনি, আমার মেয়েদের সঙ্গে বড় হয়েছে সে। আর সিনেমার খাতিরে তার সঙ্গে প্রেম করতে হয়েছে আমার।

তিনি আরও বলেন, আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়েও আমি এতটা উত্তেজিত ছিলাম না। এমনকি কোন স্টান্ট পারফর্ম করতেও আমার কখনও এতো সংকোচ হয়নি। সোনাকশির সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় আমার কাছে চলন্ত ট্রেনের ওপর মারামারি করার চাইতেও কঠিন মনে হয়েছে।

তেলেগু ভাষার এই অ্যাকশন থ্রিলার সিনেমায় সোনাকশি ছাড়াও রজনিকান্তকে দেখা যাবে দক্ষিণের অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে প্রেম করতে। জানান, আনুশকার ব্যাপারেও অনেকটা এমনই অনুভব করেছেন তিনি।

রজনিকান্ত জানান, তার মতো অভিনেতার জন্য মেয়ের বয়সী নায়িকাদের সঙ্গে প্রেম করার চেয়ে কঠিন আর কিছু হতে পারে না। পর্দায় তাকে তরুণ এবং সুদর্শন করে তোলার জন্য ধন্যবাদ দেন মেকআপ আর্টিস্ট ভানু এবং সিনেমাটোগ্রাফার রাথনাভেলুকে।

‘লিংগা’ পরিচালনা করেছেন কে এস রাভি কুমার, সিনেমাটি মুক্তি পাবে ১২ই ডিসেম্বর।