২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মাতাবে কোতো-গিটার যুগলবন্দি

ইউরোপীয় বাদ্যযন্ত্র অ্যাকুস্টিক গিটার ছয় তারের, জাপানী সেতার কোতো তের তারের। পূর্ব-পশ্চিমের এই দুই যন্ত্রের যুগলবন্দি বিশ্বব্যাপী শুনিয়ে বেড়াচ্ছেন হিরোআকি সাসাকি ও কুনিকো অবিনা। ঢাকার শ্রোতাদের এবার মাতাতে আসছেন তারা।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 04:39 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

ফিউশনধর্মী এই পরিবেশনা হবে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বৃহস্পতিবার এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুক্রবার। ‍দুদিনই সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এই অনুষ্ঠান।

জাপান দূতাবাস জানিয়েছে, জাপান মিউজিক কনসার্ট যৌথভাবে আয়োজন করছে জাপান ফাউন্ডেশন ও জাপান দূতাবাস।

Image
ছবি: ফাইল ফটো।

ছবি: ফাইল ফটো।

“দুই ধরনের তারযন্ত্রী— অ্যাকুস্টিক গিটার ও কোতোর (Koto-জাপানিজ সেতার) সম্মিলনে হৃদয়স্পর্শী জাদুকরী সুর মূর্ছনা সংগীতপ্রেমীদের মোহিত করবে বলে আমাদের বিশ্বাস। কারণ, গতানুগতিক ধারা থেকে বের হয়ে কিছুটা ভিন্ন রূপের এবং ঝংঙ্কারময় স্বতন্ত্র ধারা সৃষ্টির প্রত্যয়ে তাদের ফিউশন এ যাবৎ দর্শকেরা সাদরে গ্রহণ করেছেন।”

আকি ও কুনিকা তাদের সংগীত যৌথযাত্রা শুরু করেন ২০০২ সালে। জামার্ন প্রতিষ্ঠানের লেবেলে ‘হা!’ অ্যালবাম প্রকাশ করেন ২০০৩ সালে। নিউ ইর্য়ক ও শিকাগো সফরে গিয়ে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘ওভার দ্য টপ’ প্রকাশিত হয় ২০০৬ সালে।