২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হতে চলেছেন লেডি গাগা?

নিজেকে আপাদমস্তক এক শিল্পকর্মে রূপ দিতে জুড়ি নেই লেডি গাগার। আর তাই যখনই জনসম্মুখে হাজির হন তিনি প্রত্যক্ষদর্শীদের মাথা ঘুরিয়ে দেন। এবারও ঘুরেছে মাথা, তবে কারণটা একেবারেই ভিন্ন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 03:42 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সম্প্রতি নিউ ইয়র্কে দেখা যায় ‘পোকার ফেস’ খ্যাত এই শিল্পীকে। আটোসাটো লাল পোশাকটি, তিনি যে ধরনের পোশাক পড়েন সে তুলনায় সাধারণই বলা চলে। তবে ধ্রুপদী হলিউড ঘরানার সান্ধ্য পোশাকটির বিশেষত্ব অন্য জায়গায়। সেটি ফুটিয়ে তুলছিল লেডি গাগার দেহের একটি বিশেষ অংশ। শুধু তাই নয় পেটের উঁচু অংশটিতে মাতৃসুলভ ভঙ্গিতে হাত বুলাতেও দেখা যায় তাকে।

এরপর থেকেই গুঞ্জন চলছে, মা হতে চলেছেন ২৮ বছর বয়সী এই শিল্পী। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি লেডি গাগা।

২০১১ সাল থেকে প্রেমিক টেয়লর কিনির সঙ্গে স্থায়ীভাবে বসবাস করছেন এই শিল্পী।