হিন্দি সিনেমার নতুন সিরিয়াল কিসাররা
এতদিন এই একটি বিষয়ে হিন্দি সিনেমায় অপ্রতিদ্বন্দ্বী ছিলেন এমরান হাশমি। এই ‘সিরিয়াল কিসার’-এর হাত ধরেই হিন্দি সিনেমায় অন্তরঙ্গ চুম্বনদৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে বেড়াজাল ভেঙ্গেছে। তবে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীরা দৃশ্যপট পাল্টে দিয়েছেন অনেকটাই। এখন অনেকেই চুমুর দৃশ্যে অভিনয়ে আর সংকোচ বোধ করছেন না।
রানভির সিং, আলিয়া ভাট, অর্জুন কাপুর, সুশান্ত সিং রাজপুত, শ্রদ্ধা কাপুর, রানবির কাপুর, পারিনিতি চোপড়াকে এখন অনায়াসেই বলা চলে 'সিরিয়াল কিসার'। এক নজরে দেখে নেওয়া যাক তাদের সিনেমাগুলির বৃত্তান্ত।
নিজের প্রথম সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’-এই আনুশকা শর্মার সঙ্গে তার চুমুর দৃশ্য হইচই ফেলে দিয়েছিল। রানভির সিং এরপর থেকে তার প্রায় প্রতিটি সিনেমাতেই ঠোঁট ছুঁইয়েছেন নায়িকার ঠোঁটে। ২০১৩ সালের ‘গোলিও কি রাসলিলা: রামলিলা’ সিনেমায় দিপিকা পাড়ুকোনের সঙ্গে তার বেশ কয়েকটি অন্তরঙ্গ চুমুর দৃশ্য নিয়ে রীতিমতো ঝড় উঠেছিল ভারতজুড়ে। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘কিল দিল’-এও পারিনিতি চোপড়ার সঙ্গে অভিনয় করেছেন চুমুর দৃশ্যে।
‘ইশাকজাদে’তে পারিনিতি চোপড়া, ‘আওরাঙ্গজেব’-এ সাশা আঘা, ‘টু স্টেটস’-এ আলিয়া ভাট। অভিনেতা অর্জুন কাপুরেরও সিনেমাপ্রতি চুমুর দৃশ্যে অভিনয়ের রেকর্ড নেহাত খারাপ নয়। হিন্দি সিনে জগতের বর্তমান সিরিয়াল কিসারদের তালিকায় তাই ওপরের দিকেই থাকছেন এই অভিনেতা।
প্রমাণ করেছেন, চাচাতো ভাই এমরান হাশমির থেকে ‘সিরিয়াল কিসিং’-এ তিনিও কম যান না এতটুকু। প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ারেই’ সিদ্ধার্থ মারহোত্রা, এরপর একে একে ‘টু স্টেটস’-এ আর্জুন কাপুর আর ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’তে ভারুন ধাওয়ান। আলিয়া নিঃসংকোচেই অন্তরঙ্গ চুমুর দৃশ্যে অভিনয় করেছেন সবক্ষেত্রেই।
নিজের প্রথম সিনেমা ‘লাভ কা দি এন্ড’-এই কেবল কাউকে চুমু খাননি শক্তি কাপুর তনয়া। কিন্তু এরপর থেকে ‘আশিকি টু’-তে আদিত্য রয় কাপুর, ‘এক ভিলেইন’-এ সিদ্ধার্থ মালহোত্রা আর সবশেষ ‘হায়দার’-এ শাহিদ কাপুর - সবার সঙ্গেই অন্তরঙ্গ চুমুর দৃশ্যে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর।
সেই ‘বাচনা অ্যায় হাসিনো’ থেকে শুরু করে রানবির কাপুর অভিনীত অনেক সিনেমাতেই রয়েছে চুমুর দৃশ্য। বিশেষ করে ‘রকস্টার’-এর পর থেকেই রানবিরের সিনেমা মানেই যেন একটি হলেও চুমুর দৃশ্য। সবশেষ, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’তে সাবেক প্রেমিকা দিপিকা পাড়ুকোন আর ‘বেশারাম’-এ নতুন অভিনেত্রী পাল্লাভি সারদার সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
পারিনিতি চোপড়া এ পর্যন্ত অভিনয় করেছেন মোট পাঁচটি সিনেমায়। এর মধ্যে প্রথমটি বাদে বাকিগুলোতে তাকে দেখা গেছে অন্তরঙ্গ দৃশ্যে সাবলীলভাবেই অভিনয় করতে। ‘ইশাকজাদে’তে আর্জুন কাপুর, ‘শুদ্ধ দেসি রোমান্স’-এ সুশান্ত সিং রাজপুত, ‘হাসি তো ফাসি’ তে সিদ্ধার্থ মালহোত্রা এবং ‘কিল দিল’-এ রানভির সিং-এর সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
