২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট পর্দায়  'দ্য ওমেন' এর সিকুয়াল 

ভারতীয় পরিচালক শেখর কাপুর এবার হাত দিতে যাচ্ছেন টিভি সিরিজে। সাড়া জাগানো ভৌতিক সিরিজ ‘দ্য ওমেন’ -এর সিকুয়াল হিসেবে টিভি সিরিজ আকারে আসছে ‘ডেমিয়েন’। আর সেটির পরিচালনায় থাকছেন ‘এলিজাবেথ’ খ্যাত এই নির্মাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 06:44 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বেশ কিছু সত্যি ঘটনা অবলম্বনেই নির্মিত হতে যাচ্ছে ‘ডেমিয়েন’। আর সিরিজে নাম চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ব্র্যাডলি জেমস।

‘এলিজাবেথ’ এবং ‘দ্য গোল্ডেন এইজ’- এর মত ইতিহাসনির্ভর সিনেমা বানিয়ে খ্যাতি পাওয়া কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খবরটি নিশ্চিত করেন।

তিনি টুইট করেন, “মনে পড়ে কি ‘দ্য ওমেন’ সিনেমাটির কথা? আমরা এর একটি সিকুয়াল নির্মান করছি। নাম ‘ডেমিয়েন’। অসাধারণ এবং দুর্দান্ত এর গল্প।”

ফক্স টিভি স্টুডিওর প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে টিভি সিরিজটি। ১৯৭৬ সালের সিনেমাটির কিশোর ডেমিয়েন প্রাপ্তবয়স্ক হওয়ার পরের ঘটনাবলী নিয়ে এগুবে সিরিজটির গল্প। রহস্যের বলয়ে বেড়ে ওঠা ডেমিয়েন আস্তে আস্তে উপলব্ধি করবে তাকে চারপাশ থেকে ঘিরে রয়েছে অশুভ শক্তি।

‘ডেমিয়েন’ টিভি সিরিজটি প্রচারিত হবে ২০১৫ সাল থেকে।