২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইল স্মিথ ছাড়াই ‘ইন্ডিপেন্ডেন্স ডে টু’

২০১৬ সালেই মুক্তি পাচ্ছে ১৯৯৬ সালের সাই-ফাই সিনেমা ‘ইন্ডিপেন্ডেন্স ডে’র সিকুয়াল ‘ইন্ডিপেন্ডেন্স ডে টু’। তবে প্রথম সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা উইল স্মিথ থাকছেন না এবারের পর্বে।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 05:19 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সিনেমার চিত্রনাট্যকার ডিন ডেভলিন এবং রোনাল্ড এমারিখ জানিয়েছেন, নতুন এই সিনেমার গল্প হবে প্রথম পর্বের গল্পের ২০ বছর পরের কাহিনি নিয়ে। ততদিনে ভিনগ্রহবাসীদের রেখে যাওয়া প্রযুক্তি নিয়ে অনেকদূর এগিয়েছে মানবজাতি। এরকম কাহিনির প্রযোজনেই সিনেমায় নতুন অনেক চরিত্র সংযোজিত হতে যাচ্ছে।

তবে আগের পর্বের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে অনেকে থাকছেন এবারের পর্বেও। প্রেসিডেন্ট হুইটমোর আর ডেভ লেভিনসনের চরিত্রদুটি থাকছে। তবে বাদ পড়েছে উইল স্মিথ অভিনীত ক্যাপ্টেন স্টিভেন হিলার চরিত্রটি।

ডিন ডেভলিন এবং রোনাল্ড এমারিখ শুরুতে ঠিক করেছিলেন ‘ইন্ডিপেন্ডেন্স ডে’র দুটি সিকুয়াল বানানোর। ‘ইন্ডিপেন্ডেন্স ডে ফরেভার পার্ট ওয়ান অ্যান্ড টু’ নামের তাদের চিত্রনাট্যের প্রথম অংশটিই কেবল মনে ধরেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফক্স স্টুডিওজের। আর তাই, দুটি সিকুয়ালের বদলে একটি নিয়েই এখন মাঠে নেমেছেন তারা। চূড়ান্ত চিত্রনাট্য লিখতে সহায়তা করেছেন কার্টার ব্ল্যাঙ্কার্ড এবং জেমস ভ্যান্ডারবিল্ট।

আগেরবারের মতো সিনেমাটি পরিচালনা করছেন রোনাল্ড এমারিখ। সিনেমার কাজ শুরু হবে ২০১৫ সালের মে মাসে। আর মুক্তি পেতে পারে ২০১৬ সালের জুন মাসে।