২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেল থেকে ফিরে শুটিংয়ে

কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন আরও আগে। কিন্তু ক্যামেরার সামনে ফেরেননি ভারতীয় অভিনেতা শাইনি আহুজা। অবশেষে ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমার শুটিংয়ের সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন এক সময়ের এই তারকা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 04:29 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

গৃহকর্মীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হবার পর ২০০৯ সালে সাত বছরের কারাদণ্ড হয় শাইনির। ২০১১ সালে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। এরপর দীর্ঘ সময় সিনেজগতের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। অবশেষে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিতে আরও একবার মাঠে নেমেছেন এই অভিনেতা।

সম্প্রতি মুম্বাইতে নতুন সিনেমা ‘ওয়েলকাম ব্যাক’-এর শুটিং করতে দেখা যায় শাইনিকে।

২০০৭ সালের কমেডি মুভি ‘ওয়েলকাম’-এর সিক্যুয়াল হবে ‘ওয়েলকাম ব্যাক’। সিনেমায় আরও দেখা যাবে জন অ্যাব্রাহাম, অনিল কাপুর, নানা পাটেকর, নাসিরুদ্দিন শাহ এবং শ্রুতি হাসানকে। ‘ওয়েলকাম ব্যাক’ মুক্তি পাবে ২০১৫ সালে।  

শাইনির ক্যারিয়ার শুরু হয় ২০০৩ সালে ‘হাজারো খোয়াহিশে অ্যায়সি’ সিনেমার মাধ্যমে যা বিশ্বব্যাপী সমালোচকদের কাছে সমাদৃত হয়। এছাড়া তিনি অভিনয় করেছেন ‘গ্যাংস্টার’, ‘লাইফ ইন এ মেট্রো’ এবং ‘ভুল ভুলাইয়া’র মত ব্যবসাসফল সিনেমায়।

২০০৯ সালে শাইনির বিরুদ্ধে ধর্ষণের মামলা করে তার গৃহকর্মী। যদিও পরে ঐ গৃহকর্মী ধর্ষিত হওয়ার বিষয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করে কিন্তু পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ যাচাই করে শাইনিকে অপরাধী বলে রায় দেন আদালত।