২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকল করেছেন ভারুন?

‘অনুপ্রাণিত’ - এই তকমা দিয়ে হলিউডি সিনেমার হুবহু নকল করার প্রবণতা অনেকদিন ধরেই চলছে হিন্দি সিনেমায়। এবার ভারুন ধাওয়ানের বিরুদ্ধে উঠলো এমন অভিযোগ। তার অভিনীত নতুন সিনেমা ‘বাদলাপুর’-এর পোস্টার অনেকটাই মিলে গেছে জেরার্ড বাটলার অভিনীত সিনেমা ‘থ্রি হান্ড্রেড’-এর সঙ্গে।  

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 05:01 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

এ পর্যন্ত কেবল কমেডি আর রোমান্টিক কমেডি সিনেমাতেই দেখা গেছে ভারুন ধাওয়ানকে। ‘বাদলাপুর’-এ একদম ভিন্ন অবতারে আবির্ভূত হচ্ছেন ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ খ্যাত এই তারকা। 

অ্যাকশন থ্রিলার ‘বাদলাপুর’-এ ভারুনের সঙ্গে আরও দেখা যাবে নাওয়াজউদ্দিন সিদ্দিকি, হুমা কুরেশি, ইয়ামি গৌতাম, দিব্যা দত্তা এবং রাধিকা আপ্টেকে। সিনেমাটি নির্মাণ করেছেন ‘আব তাক ছাপ্পান’ খ্যাত শ্রিরাম রাঘভান।

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, প্রতিশোধমূলক এই ড্রামায় কাজ করতে গিয়ে মনরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হয়েছে ভারুনকে।

পোস্টার বের হলেও ‘বাদলাপুর’-এর ট্রেইলার এখনও রয়েছে প্রকাশের অপেক্ষায়। সিনেমাটি ভারতব্যাপী মুক্তি পাবে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি।